1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

চট্টগ্রাম-ইতালি সরাসরি জাহাজ চলাচল শুরুঃ আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন।

প্রধান বার্তা সম্পাদক- জাহারুল ইসলাম জীবন।
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-ইতালি সরাসরি জাহাজ চলাচল শুরুঃ আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন।

প্রধান বার্তা সম্পাদক- জাহারুল ইসলাম জীবন।

দেশের রপ্তানি বাণিজ্যে এক নতুন মাইলফলক অর্জিত হলো। গত ২৩ এপ্রিল ২০২৫ তারিখ বিকেলে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে সরাসরি ইতালির উদ্দেশ্যে যাত্রা করেছে লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ এম ভি সোজ্ঞা চিতা। ৯৫০ কন্টেইনার রপ্তানি পণ্য নিয়ে জাহাজটির এই যাত্রা দেশের আমদানি-রপ্তানি ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। কন্টেইনার পরিবহনে তৈরি হয়েছে এক নতুন ইতিহাস।
“মেড ইন বাংলাদেশ” স্টিকারযুক্ত ৯৫০ কন্টেইনারে বোঝাই রয়েছে তৈরি পোশাক। চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি ইউরোপ রুটে জাহাজ চলাচলের এই সূচনা বাংলাদেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যের জন্য খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দুয়ার। এতদিন ইউরোপের বিভিন্ন গন্তব্যে পণ্য পরিবহনের জন্য মধ্যবর্তী বিভিন্ন বন্দরে জাহাজ পরিবর্তন করতে হতো, যা সময় ও খরচ দুটোই বাড়াতো। এই সরাসরি জাহাজ চলাচল সেই জটিলতা কমিয়ে আনবে বলে আশা করা যাচ্ছে।
বন্দর সূত্রে জানা গেছে, এম ভি সোজ্ঞা চিতা নামের এই জাহাজটি অত্যাধুনিক সব সুবিধা সম্বলিত। এই রুটে নিয়মিত জাহাজ চলাচল শুরু হলে বাংলাদেশের রপ্তানিকারকরা বিশেষভাবে উপকৃত হবেন। সময় সাশ্রয়ের পাশাপাশি পরিবহন খরচও উল্লেখযোগ্যভাবে কমে আসবে, যা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতামূলকতা ( Competitiveness ) বাড়াতে সহায়ক হবে।
বাংলাদেশের আমদানি-রপ্তানি কারক শিপিং এজেন্ট এবং শিপিং (এক্সপোর্ট-ইমপোর্টার) প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করছেন যে, এই নতুন অগ্রযাত্রায় বাংলাদেশের পাশাপাশি বহির্বিশ্বের বায়ার প্রতিষ্ঠানগুলোও উৎসাহিত হবে এবং এর ফলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।
এই ঐতিহাসিক জাহাজ চলাচল উদ্বোধনের সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিপিং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। তারা এই উদ্যোগকে দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, চট্টগ্রাম-ইতালি সরাসরি জাহাজ চলাচল বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে একটি নতুন গতি সঞ্চার করবে। বিশেষ করে তৈরি পোশাক শিল্পের জন্য এটি একটি বড় সুযোগ তৈরি করবে, যা দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এই রুটে আরও বেশি সংখ্যক জাহাজ চলাচল করবে এবং অন্যান্য ইউরোপীয় গন্তব্যেও সরাসরি জাহাজ চলাচল শুরু হবে বলে আশা করা যাচ্ছে। এই নতুন পরিবহন ব্যবস্থা বাংলাদেশের আমদানি ও রপ্তানি খাতকে আরও শক্তিশালী এবং কার্যকর করে তুলবে, যা শেষ পর্যন্ত দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট