হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে অষ্টমীস্নানে লাখো পূণ্যার্থীর ঢল : মো: আল আমিন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমীস্নানে লাখো পূণ্যার্থীর ঢল নামে। ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় সব বয়সী নারী-পুরুষ স্নানোৎসবে অংশ নেন। শনিবার ভোর থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে স্নানোৎসব। হোসেনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অষ্টমীস্নানোৎসবের আয়োজন করে পূজা উদযাপন পরিষদ হোসেনপুর উপজেলা ও পৌর শাখা। অষ্টমীস্নান পরিদর্শন করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন, হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মবিন, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি মজুমদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই, সহ সভাপতি দিলীপ কুমার সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বনিক (তাপস), উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক তাপস দেবনাথ প্রমুখ। অষ্টমীস্নান উপলক্ষে হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিনের উদ্যাগে পূণ্যার্থীদের মাঝে খাবার পানি, ফল ও শুকনো খাবার সরবরাহ করা হয়। অষ্টমীস্নান উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর, ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ি ও মাঠ এবং রামপুর বাজারে বসে অষ্টমীর মেলা। মেলায় দোকানিরা হরেক রকমের খেলনা, মিষ্টি জাতীয় খাবার ও বাহারি গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেন। অষ্টমী স্নানোৎসব ও মেলাকে কেন্দ্র উপজেলার সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করে।
খুলনায় স্বৈরাচার শেখ হাসিনা ও তার চাচাত ভাইসহ ৮৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৪০০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) খুলনা জেলা বিএনপির সদস্য
দেশের ১১ জেলায় চলমান বন্যায় এখনো পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০ লাখ মানুষ। শনিবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন জানিয়েছে, এই বন্যার ফলে বাড়িঘর ডুবে গেছে, বহু পরিবার গৃহহীন হয়েছে এবং খাদ্য ও পানির
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে সন্ত্রাস করেছে। তাদের নিষিদ্ধ করতে হবে। আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টারে সঙ্গে বৈঠক শেষে
শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। মঙ্গলবার
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা সবাই আবু সাঈদ। আবু সাঈদের মা সবার মা। এটা আবু সাঈদের বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। শনিবার (১০ আগস্ট) বেলা
রোববার (১৪ জুলাই) মানবাধিকার সংস্থা ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাওছার এ নোটিশ পাঠান। ই-মেইল ও ডাকযোগে
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় ভর্তিতে বয়সের নিয়ম না মানার অভিযোগে প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল