1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

৫ দফা বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে জামায়াতের স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

৫ দফা বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে জামায়াতের স্মারকলিপি প্রদান

মকবুল হোসেন,নিউজ এডিটর, ময়মনসিংহ

পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ময়মনসিংহে জামায়াতে ইসলামী বাংলাদেশ ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন।

আজ ১২ অক্টোবর রবিবার সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের নিকট জামায়াতের স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়।

স্মারকলিপি প্রদানে অনুষ্ঠানে নেতৃত্ব প্রদান করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর জনাব আব্দুল করিম। জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ এর সঞ্চালনায় স্মারকলিপি প্রদান পূর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগর জামায়াত এর আমীর ও ময়মনসিংহ-৪ (সদর) আসন এর সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান সোহেল, নায়েবে আমীর, ময়মনসিংহ মহানগর জামায়াত ও সংসদ সদস্য প্রার্থী, ময়মনসিংহ-৭ (ত্রিশাল), অধ্যক্ষ কামরুল হাসান মিলন, নায়েবে আমীর, ময়মনসিংহ জেলা জামায়াত ও সংসদ সদস্য প্রার্থী, ফুলবাড়িয়া সংসদীয় আসন, মাহবুবুল হাসান শামীম, সহকারী সেক্রেটারি৷ ময়মনসিংহ মহানগর জামায়াত, আনোয়ার হাসান সুজন, সহকারী সেক্রেটারি, ময়মনসিংহ মহানগর জামায়াত, মাহবুবুর রশীদ ফরাজি, সহকারী সেক্রেটারি, ময়মনসিংহ জেলা জামায়াত, অধ্যাপক মোঃ আল হেলাল তালুকদার, সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ মহানগর জামায়াত ও সংসদ সদস্য প্রার্থী, নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) সহ মহানগর ও জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ৫-দফা দাবিসমূহ:

১। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা

২। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা

৩। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা

৪। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা

৫। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

নেতৃবৃন্দ বলেন, আমরা মনে করি দাবিসমূহ বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব হবে যা বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় আসীন করবে। তাই আমরা জনগণের পক্ষে ৫-দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট