1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

জামালপুর ইসলামপুরে ব্যতিক্রম আয়োজনে দ্বিতীয় দিনে তারেক রহমানের বিবিসি’র সাক্ষাৎকার প্রর্দশনী।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

জামালপুর ইসলামপুরে ব্যতিক্রম আয়োজনে দ্বিতীয় দিনে তারেক রহমানের বিবিসি’র সাক্ষাৎকার প্রর্দশনী।

এস এম নুর মোহাম্মদ শেখ
স্টাফ রিপোর্টার, জামালপুর

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের
ইসলামপুরে ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনে তারেক রহমানের বিবিসি’র সাক্ষাৎকার প্রর্দশনী অনুষ্ঠিত হয়েছে।
সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সুলতান মাহমুদ বাবুর নির্দেশনায় ইসলামপুর পৌরসভার মেয়র মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমানের নেতৃত্বে দ্বিতীয় দিনের মতো তারেক রহমানের বিবিসি’র সাক্ষাৎকার সম্প্রচার প্রর্দশনী অনুষ্ঠিত হয়।  

শনিবার(১১ অক্টোবর) রাতে পৌরসভার ৫নং ওয়ার্ড ভেংগুড়া এলাকায় বিবিসি সাক্ষাৎকার বড় পর্দায় দেখার আয়োজনে করেন ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

মেয়র মনোনয়ন প্রত্যাশী নাজিম হোসেন নোমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া  বিবিসি বাংলার সাক্ষাৎকারের প্রথম দিনের সম্প্রচার  সাধারণ জনগণের মাঝে ব্যাপকভাবে সাড়া দেওয়ায় দ্বিতীয় দিনের মতো ৫নং ওয়ার্ড বিএনপির আয়ােজনে এ সম্প্রচারেও জনসাধারণের  মধ্যও ব্যাপক সাড়া পাওয়া গেছে। আমাদের এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির  সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সহ কোষাধ্যক্ষ আজগর আলী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান শেখ,উপজলা ছাত্রদলেন সাবেক সভাপতি মোজাম্মেল হক, পৌর বিএনপির ৬নং ওয়ার্ড সভাপতি কারিমুল্লাহ বেপারী, ৫নং ওয়ার্ড বিএনপির  সভাপতি আ: হালিম, সাধারণ সম্পাদক আরজু, ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ফারুক শেখ, সাবেক ছাত্রেনতা রাজু আহাম্মেদ, মিতুলসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

উপস্থিত নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সম্প্রচারটি প্রচার করায় সাধারণ জনগণ ও নেতাকর্মীদের মধে  উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

এ সময় ৫নং ভেংগুড়া গ্রামের নারী পুরুষ সকলেরই ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায় এবং এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকার ব্যাপক আগ্রহের সাথে কয়েক শতাধিক জনগণ  সম্প্রচারটি দেখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট