1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জে মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড়ে পুলিশ বিশেষ অভিযান ৪০ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করা হয় ।

​পুলিশ সূত্রে জানা যায়, গতকাল, ০৭ অক্টোবর রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে সদর মডেল থানার অফিসার ইনচার্জের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ঢাকা মেট্রো-ট-২০-৫২৪১ নম্বরের একটি ট্রাকে করে গাঁজা চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে শিবগঞ্জের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

​এই তথ্যের ভিত্তিতে, সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাশ সঙ্গীয় অফিসার এসআই মোঃ সোহায়বুর রহমান, এএসআই মোঃ ফারুক হোসেন, এএসআই মোঃ সামিউর রহমান ও এএসআই মোঃ আমিনুল ইসলামসহ একটি দল সদর মডেল থানাধীন মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড় নামক স্থানে একটি চেকপোস্ট স্থাপন করে।
​রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে আসা ঢাকা মেট্রো-ট-২০-৫২৪১ নম্বরের ট্রাকটিকে থামানোর সংকেত দেওয়া হয়। তবে চালক ট্রাকটি কাছাকাছি রাস্তায় থামিয়ে চালক ও হেলপার দ্রুত লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

​পরে, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে ট্রাকটি তল্লাশি করা হয়। ট্রাকের পেছনের বডির পাটাতনের উপর একটি নীল রংয়ের পলিথিনে ঢাকা দুটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে বিশেষ কায়দায় কসটেপ দিয়ে মোড়ানো ১০টি গাঁজার প্যাকেট পাওয়া যায়। এই প্যাকেজগুলির মধ্যে চারটি বাদামী এবং ছয়টি হলুদ রংয়ের ছিল। প্রতিটি প্যাকেটে ৪ কেজি করে মোট ৪০ (চল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট