1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

মহেশ্বরপাশা পশ্চিমপাড়া ঘোষপাড়ায় ঘরের জানালা দিয়ে শুভ নামের এক যুবককে গুলি করে হত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

মহেশ্বরপাশা পশ্চিমপাড়া ঘোষপাড়ায় ঘরের জানালা দিয়ে শুভ নামের এক যুবককে গুলি করে হত্যা

মোঃ মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি

খুলনা মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় গুলি করে তানভীর হাসান শুভ(২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বত্তরা। বুধবার রাত ২টা ৩০ মিনিটে ঘরের জানালা দিয়ে গুলি করে। স্থানীয়রা দ্রত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সকাল সাড়ে ৬টায় শুভ চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু করন করে। নিহত তানভীর হাসান শুভ দৌলতপুর থানাধীন পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ সংলগ্ন ঘোষপাড়া এলাকার আবুল বাশারের জ্যেষ্ঠ পুত্র।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার দিবাগত রাতে তানভীর হাসান শুভ কানে হেডফোন দিয়ে তার নিজ শয়ন কক্ষে ঘুমাচ্ছিল। একই ঘরে পাশের ফ্লোর বেডে তার আট বছর বয়সী ছোট ভাই সায়েম এবং তার মা ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে দুর্বৃত্তরা ঘরের উত্তর পাশের থাই এর জানালা দিয়ে তাকে লক্ষ করে গুলি করে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৬ টায় সে মারা যায়।
নিহতের বড় মামা সিরাজুল ইসলাম জানিয়েছে, আমার ভাগ্নে তানভীর হাসান শুভ প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে ঘুমাতে যায়। একই রুমে শুভ, তার মা এবং তার ছোট ভাই সায়েম ঘুমাচ্ছিল রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিতে হঠাৎ শব্দ হলে পরিবারের সদস্যরা ভাবে শুভ’র কানের এয়ারফোন বাষ্ট হয়েছে। কিন্তু পরবর্তিতে দেখা যায় তাকে লক্ষ করে তিনটি গুলি করা হয়েছে। যার একটি গুলি নিহত শুভর বাম হাতের পাজরে এবং একটি তার মাথার ঠিক মাঝে লাগে। অপর গুলিটি তার মায়ের বালিশে লাগে বলে তিনি জানান। গুলিবৃদ্ধ অবস্থায় তাকে দ্রত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে বুধবার সকাল সাড়ে ৬টায় চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। স্বজনরা জানিয়েছে, নিহত তানভীর হাসান শুভ’র ময়না তদন্ত শেষে মহেশ^রপাশা পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ সংলগ্নে আছরবাদ জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে পরিবারের ইচ্ছায় মহল্লার কবরস্থানে দাফন করা হয়।
এদিকে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে। তারা হত্যাকান্ডের বিষয়ে স্বজন ও স্থানীয়দের সাথে কথা বলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট