1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

ঝালকাঠিতে সবজির বাজারে আগুন,নাভিশ্বাস ক্রেতাদের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে সবজির বাজারে আগুন,নাভিশ্বাস ক্রেতাদের

শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি

ঝালকাঠি বাজারে সবজির দাম অনেক বেড়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে দৈনিক আজকের জনতার কথা পত্রিকার বার্তা সম্পাদক ঝালকাঠি, শহরের পাইকারি ও খুচরা কাঁচাবাজার ঘুরে দেখেন ক্রেতাদের দীর্ঘশ্বাস দরদাম করে এক-দুই কেজির বেশি কেউ কিনতে পারছে না।কারণ চাহিদার তুলনায় সরবরাহ কম,আর সেই সুযোগে বেড়ে গেছে দাম।

বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বিক্রেতারা বেগুন প্রতি কেজি৯০ থেকে ১৩০ টাকা দরে বিক্রি করছে।খুচরা বিক্রেতাদের কিনতে হয়েছে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে।খুচরা পর্যায় করলা ৮০ থেকে ১০০টাকা কেজিতে।পটল ৬০টাকা,ঝিঙ্গে ৭০টাকা, বরবটি ( লাফা) ৯০ থেকে ১০০টাকা দরে বিক্রি হচ্ছে।প্রতি পিচ লাউ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ১০০টাকায়।

নতুন করে বাজারে এসেছে কয়েকটি শীত কালিন সকজি, কিন্তু তার দাম আকাশ ছোঁয়া, সীম প্রতি কেজি ২৪০ টাকা,টমেটো ১৫০টাকা, ফুলকপির কেজি ১৫০ থেকে ১৬০টাকা, গরিবের খাবার কচুমুখি তা ও বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে।এক মাত্র আলু ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি করছে। ফলে নিম্ন আয়ের মানুষ- আলু,পেঁপে,কচুমুখি এই তিনটি সবজির উপর ভরসা করে বাজার করছে।

বিক্রেতারা বলছেন,বাজারে সরবরাহ কম,উৎপাদন কমে গেছে, অন্য দিকে শীতকালীন সবজি এখনো বাজারে পুরো পুরি আসেনি।ফলে দাম বেশি।আগামী ২০-২৫ দিনের মধ্যে সরবরাহ বাড়লে দাম ও স্বাভাবিক হবে।

এ দিকে পূজাকে সামনে রেখে এক শ্রেণির নারিকেল ব্যবসায়ী প্রতি জোড়া নারিকেল ৩৫০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি করছে। দুই সপ্তাহ পূর্বে ছিল ২৫০ টাকা।

প্রতি বছরই এই সময়টা বাজারে সবজির সংকট দেখা দেয়।সবজির দাম বাড়াতে বিপাকে পরেছেন সাধারণ ক্রেতা।

সবজি কিনতে আসা বিলকিস সুলতানা নামের এক গৃহিনী ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে শীত কাল আসলে সবজির দাম কমে যেতো এখন দেখি উল্টোটা। ২০০টাকায় চার – পাঁচ প্রকার সবজি নেওয়া যেতো। এখন ওই টাকায় দুই কেজি হয় না।

বিক্রেতারা বলছেন,বাড়তি দামে ক্রেতারা কম কিনছেন,ফলে বিক্রিও কমে গেছে।আমরাও ভালো নেই।

সাধারণ মানুষ প্রশাসনকে সপ্তাহে একবার বাজার মনিটরিং করার অনুরোধ করেছেন।তাদের ধারনা বাজার মনিটরিং করলে অসৎ ব্যবসায়ী ওজনে কম দেওয়া ও জিনিস পত্রের দাম বৃদ্ধি করতে পারবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট