1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা । বিজ্ঞানসম্মত কর্ম, ওজন রক্ষায় বর্ম” এ প্রতিপাদ্যে এহেড ফাইন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও এহেড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আইজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহাম্মদ ইসাহাক। সিডা’র সহ-সভাপতি মোঃ আফসার আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ শহিদ উদ্দিন আল হাসান, নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, সমাজসেবক ও ব্যবসা সমিতির সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী, প্রবীণ ব্যক্তি নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, প্রতিপাদ্যের মধ্যেই নিহিত রয়েছে বৈজ্ঞানিক গবেষণার ফলাফলকে বাস্তব কর্মপরিকল্পনায় রূপান্তর করার অঙ্গীকার। আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া ওজন স্তর রক্ষা সম্ভব নয়। উন্নত দেশগুলোর আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার কারণেই ওজোনস্তর সুরক্ষায় বৈশ্বিক সাফল্য এসেছে। বায়ুন্ডলের এ ওজন স্তর ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়টি সর্বপ্রথম ধরা পড়ে সত্তর দশকে। বর্তমানে মানুষের জীবনযাপন পদ্ধতি ও অতিরিক্ত কার্বন ব্যবহারের কারণে এ ওজন স্তর প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওজন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি পৃথিবীতে সরাসরি প্রবেশের সুযোগ পায়। ফলে ধীরে ধীরে মানুষসহ সব প্রাণীই আক্রান্ত হচ্ছে ত্বকের ক্যানসারসহ নানা কঠিন ও জটিল রোগে। তাই পৃথিবীর ওজোন স্তর সুরক্ষার নিশ্চিতে ভিয়েনা কনভেনশনের আওতায় ওজোন স্তর ধ্বংসকারী পদার্থের ওপর মন্ট্রিয়েল প্রটোকল গৃহীত হয়। ১৯৯০ সালে বাংলাদেশ এ মন্ট্রিয়েল প্রটোকলে স্বাক্ষর করে। এরপর থেকে প্রতিবছরই বাংলাদেশ এ দিবসটি পালন করে আসছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট