1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

বাগান বিলাস” (কবিতা)

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

“বাগান বিলাস”
কবি- প্রভাষক সাবরীন সুলতানা
————-++++++++++++————————

এক টুকরো ডাল কিংবা কলব,
কেটে এনে মাটিতে যত্নহীন ভাবে পুতে দিলেই,
সেই টুকরো ডাল অল্প দিনে,
তার শাখা-প্রশাখা গজিয়ে,
বাহারী সৌন্দর্যে হয়ে ওঠে,
এক পুর্নাঙ্গ গাছ,যার নাম হয় বাগান বিলাস।

যার সৌন্দর্য পুরো একটা বাগানকে,
অপরুপ সৌন্দর্যে ফুটিয়ে তুলে,
হয়তো বাগানের অন্য ফুলেরাও
তাকে সর্বদাই করে থাকে জেলাস।
বাগান বিলাসের যত্নে কখনোই,
না দিতে হয় পানি,না কোনো শ্রম,
তবুও তার সৌন্দর্যে মানুষের চোখে,
এক পলকেই ধরে যায় রংধনুর ভ্রম।

অন্য ফুলেদের মতো নেই তার সু-ঘ্রান,
তবুও তার সৌন্দর্যে পুরো বাগান,
কিংবা বাসা, বাড়িকে সৌন্দর্যমন্ডিত করে,
যাহা দেখলে, সকল মানুষের জুড়ায় মন-প্রাণ।

কিন্তু কি অবাক কান্ড! ঘ্রাণ নেই বলে,
তার এই অপার সৌন্দর্য নাকি মূল্যহীন,
সুগন্ধী ফুলেরা চড়া দামে বিক্রি হলেও,
গন্ধহীন এই ফুল আজীবন,
মালিকের বাগানকে সৌন্দর্য বর্ধন করে,
শোধ করে যেতে হয় তার ঋণ।

সংসার জগতে পৃথিবীর সকল নারী জাতি,
হলো একেকটা ফুটন্ত গোলাপ,
আর স্ত্রী হলো সংসারে বাগান বিলাসের মতো
বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আসে প্রতিটা স্ত্রী,
সংসারের গেরা কলে শত অবহেলায়, অযত্নে,
ভালোবাসার মায়াজালে পড়ে,
সন্তান নামক শাখা প্রশাখা গজায়,
পরিবারের সকলের যত্ন করতে করতে,
পরীর মতো মেয়েটাও হয়ে যায় মলিন বেজায়।

বাগান বিলাসের বর্ধিত সৌন্দর্য মানুষের চোখে পড়লেও,
স্ত্রীর সৌন্দর্য বিলীন হওয়া মুখটা স্বামীর বড্ড অগোচর,
জীবন শেষে একজন স্ত্রী ফেলে দীর্ঘ শ্বাস,
এজন্যই কবি,স্ত্রীদেরকে নাম দিয়েছে বাগান বিলাস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট