
📰 প্রবাস জীবনের আকাশ ছুঁয়ে দেখছেন মো: সেলিম রানা – দিনমজুরের ঘরে জন্ম, আজ তিনি সাংবাদিক ও মানবাধিকার কর্মী
বিশেষ প্রতিনিধি | রিয়াদ,
সৌদি আরব |
ছোট এক গ্রাম কুড়াখাল পূর্ব পাড়ায় জন্ম। বাবা একজন দিনমজুর ও কৃষক। মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি, কিন্তু প্রশাসনিক ভুলের কারণে আজও তাঁর নাম নেই মুক্তিযোদ্ধাদের তালিকায়। আর সেই সংগ্রামী ঘরের সন্তান মো: সেলিম রানা আজ সৌদি প্রবাসে থেকে দেশের জন্য, মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে।
মো: সেলিম রানা ২০১১ সালে এসএসসি এবং ২০১৪ সালে এইচএসসি পাস করেন। অভাব-অনটনের কারণে উচ্চশিক্ষা আর সম্ভব হয়নি। কিন্তু থেমে থাকেননি তিনি। জীবনের বিভিন্ন ধাপে তিনি কাজ করেছেন মোবাইল, কসমেটিকস, অটো, গার্মেন্টস, হোটেল ও গুদামসহ নানা খাতে। কখনো ব্যবসা করেছেন, কখনো কাজ করেছেন সুপারভাইজার ও হিসাবরক্ষক হিসেবে। ভারতে ব্যবসা করেছেন এক বছর, দেশেও চালিয়েছেন একাধিক উদ্যোগ।
জীবনের অভিজ্ঞতা ও বাস্তবতা তাঁকে বানিয়েছে একজন সংগ্রামী মানুষ। মো: সেলিম রানা নিজেই প্রতিষ্ঠা করেছেন “রানা মাদারবোর্ড কেয়ার সেন্টার” ও “7 STAR ACADEMY & CLUB” – যার মাধ্যমে তিনি তরুণ সমাজকে দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন।
আজ তিনি সৌদি আরবে অবস্থান করছেন এবং প্রবাসীদের সমস্যা-সমাধানে সক্রিয় ভূমিকা রাখছেন। পাশাপাশি দেশে ও বিদেশে মানবাধিকার রক্ষায় কাজ করছেন সাহসিকতার সঙ্গে। তিনি বলেন,
“আমি পড়াশোনা করতে পারিনি ঠিকই, কিন্তু আলহামদুলিল্লাহ, আজ আমি যা অর্জন করেছি তা শুধু পরিশ্রম ও মানুষের ভালোবাসার ফল। সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার নেতাদের সহায়তা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি সবার প্রতি কৃতজ্ঞ।”
বর্তমানে তিনি সাংবাদিকতা, মানবিক আবেদনপত্র লেখা, রিপোর্টিং, নিউজ কাভারেজ এবং অভিযোগ নিষ্পত্তির কাজে বিশেষভাবে পারদর্শী।
মো: সেলিম রানা ৬ বোনের একমাত্র ভাই। পরিবারে ৭ সদস্যের মধ্যে তিনি একজন আদরের সন্তান। তাঁর নিজস্ব পরিবারেও রয়েছে ৩ সন্তান—এক ছেলে ও দুই মেয়ে।
দেশের প্রতি তাঁর ভালোবাসা, প্রবাস জীবনের অভিজ্ঞতা ও মানবিক কর্মযজ্ঞ তাঁকে করেছেন আলাদা। প্রবাস থেকে তিনি বাংলাদেশিদের পক্ষে কথা বলেন, সহযোগিতা করেন, এবং স্বপ্ন দেখেন—একটি সুন্দর, ন্যায্য ও মানবিক বাংলাদেশের।