1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

কুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশেন, কর্মকর্তা ও কর্মচারী সমিতির যৌথ উদ্যোগে মানববন্ধন অব্যাহত

মোঃ মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি ঃ
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

কুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশেন, কর্মকর্তা ও কর্মচারী সমিতির যৌথ উদ্যোগে মানববন্ধন অব্যাহত

মোঃ মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি ঃ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের(কুয়েট) বর্তমান প্রশাসনিক শূণ্যতা দ্রুত পূরণ পূর্বক বেতন ভাতাদীসহ বিদ্যমান সকল অচল অবস্থা নিরসনে ৩দফা দাবিতে ধারাবাহিক কর্মসুচির অংশহিসাবে দ্বিতীয় দিনের মতো অফিসার্স এ্যসোসিয়েসন, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতির যৌথ উদ্যোগ মানববন্ধন পালন করেছে। ২ জুন সোমবার বিকাল সাড়ে ৩টায় ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হকের সভাপতিত্বে এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী বাদশা মোঃ হারুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন কুয়েটের প্রকল্প পরিচালক ড. মোঃ জুলফিকার হোসেন জুয়েল, নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার শেখ আবু হায়াত, কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার প্রমুখ নেতৃবৃন্দ।
মানববন্ধনে অফিসাস অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মইনুল হক বলেন ৩ দফার দাবীতে কুয়েট অফিসার্স এ্যাসোসিয়েশ, কর্মকর্তা ও কর্মচারী সমিতি যৌথ ভাবে ধারাবাহিক কর্মসুচি পালন করে আসছে। অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে কুয়েট বান্ধব একজন উপাচার্য নিয়োগ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বন্ধ থাকা বেতন ও ঈদের বোনাস দ্রুত প্রদান, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম দ্রুত সচল করা সহ দাবী সমুহ বাস্তবায়ন করা না হলে নতুন করে কর্মসুচি ঘোষনা করা হবে। তিনি বলেন, আমরা এক গভীর সংকট ও চরম হতাশার মধ্যে আজ এখানে দাঁড়িয়ে আছি। পবিত্র ঈদুল আযহার মাত্র কয়েক দিন বাকী অথচ কুয়েটের প্রায় ১২শত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের বেতন ভাতা এখন পাইনি। এক অনিশ্চয়তার মধ্যে দিয়ে আমরা প্রতিটি মুহুর্ত অতিবাহিত করছি। মানববন্ধনে বক্তারা বলেন কুয়েটের ইতিহাসে এ প্রথম কোন ঈদে তাদের বেতন ভাতার জন্য আন্দোলন করছে। মানববন্ধনের মাধ্যমে বক্তারা অবিলম্বে বেতন ভাতা পরিশোধ করে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ দ্রুত ফিরিয়ে এনে সৃষ্ট সংকট দ্রুত সুষ্ট সমাধানে মহামান্য চ্যান্সেলর মহোদয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশিন(ইউজিসি), শিক্ষা মন্ত্রাণালয়সহ সংশ্লিষ্ট সকলের নিকট দাবি জানান।

০১৯৬৪৯৫৭৩৭৮

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট