1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

ফুলপুরে ভূমি মেলার উদ্ভোধন

ফয়জুর রহমান,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

ফুলপুরে ভূমি মেলার উদ্ভোধন

ফয়জুর রহমান,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

উপজেলা ভূমি অফিস এর আয়োজনে “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার উপজেলা ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। র‍্যালী শেষে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল ইসলাম কামুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার ফারুক আহমেদ , উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন খান, উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান সহ উপজেলা ভূমি অফিস, বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ভূমি সেবা গ্রহীতাগন। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে ভূমি সেবাকে আরো সহজ করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন। উপজেলা নিবার্হী অফিসার বলেন ,জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা খেয়াল রাখি তাহলে আমাদেরকে প্রতারিত হতে হবে না। তিনি আরো ও বলেন, আমাদেরকে প্রথমে দেখতে হবে জমির দলিল সঠিক কিনা, জমি টা নিষ্কন্ঠক কিনা । নিষ্কন্ঠক কিনা সেটা আমরা অনেকভাবে বুঝতে পারি সেই জন্য বেসিক যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। দেখতে হবে হাল সন পর্যন্ত এই জমির খাজনা পরিশোধ আছে কিনা। নামজারির ডিসিআর কপি আছে কিনা, এস এ রেকর্ড থেকে দলিলের ধারাবাহিকতা ঠিক আছে কিনা। এ সকল বিষয় লক্ষ্য রাখলেই আমরা নিষ্কণ্ঠক জমি কিনতে পারব তাহলে আমাদেরকে সহজে প্রতারিত হতে হবে না। তিনি আরও বলেন বর্তমানে ভূমি সেবা আধুনিক ও ডিজিটালাইজড হয়েছে তাই নিজেদের কাজ নিজেরা করবেন কোন কাজের জন্য দালালের শরণাপন্ন হবেন না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট