1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

ফুলপুরে গাভী পালনে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফয়জুর রহমান ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

ফুলপুরে গাভী পালনে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফয়জুর রহমান ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

সমবায় অধিদপ্তর, ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন “দুগ্ধ ঘাটতি, দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় ময়মনসিংহের ফুলপুরে গাভী পালন বিষয়ক দক্ষতা উন্নয়ন নিবিড় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) উপজেলা সমবায় সমিতির কার্যালয়ের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে চার দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। প্রকল্পের আওতায় গঠিত দুগ্ধ সমবায় সমিতির নির্বাচিত ৫০ জন সুবিধাভোগী সদস্য এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

উপজেলা সমবায় অফিসার মির্জা রশিদ আহাম্মেদ জানান, প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা ছিল এবং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সম্মানী ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষণে নারী ও পুরুষ—উভয়েই অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা কৃষি অফিসার মোঃ কামরুল হাসান কামু, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শিহাব উদ্দিন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামছুল হক জোয়ারদার এবং উপজেলা সমবায় কর্মকর্তা মির্জা রশিদ আহাম্মেদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট