1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

ফুলপুরে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

ফয়জুর রহমান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

ফুলপুরে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

ফয়জুর রহমান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুরে উপজেলা দূর্যোগ ব্যবস্হাপনা কমিটির জরুরি প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। (১৬মে শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় ফুলপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান ফারুক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাদী,উপজেলা প্রকল্প কর্মকর্তা আশিষ কর্মকার, সমাজ সেবা অফিসার শিহাব উদ্দিন খান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা লুৎফর রহমান, কৃষি সম্পসারণ কর্মকর্তা কামরুল ইসলাম কামু, ১০ নং বওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান ডালিম,৬ নং পয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিদুল ইসলাম, এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও ছাত্র প্রতিনিধি ও সেচ্ছাসেবক বৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দুর্যোগ মোকাবেলায় আমাদেরকে গত ২০২৪ সালের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের যে সমস্ত ভুল ত্রুটি আছে সেগুলো সংশোধন করে নতুন একটি কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে। তিনি বলেন আমরা জানি প্রতিকার থেকে প্রতিরোধ উত্তম আমরা যদি দুর্যোগ আসার পূর্বেই তা থেকে বাঁচার জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে অনেক ক্ষেত্রেই ক্ষতির পরিমাণটা অনেক অংশে কম হবে। আর আমাদেরকে গ্রামের যে সকল অসচেতন মানুষ আছে তাদেরকে সচেতন করতে হবে। দুর্যোগপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে এবং যে সমস্ত পরিবারগুলো বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলোর একটা আগাম খসড়া তালিকা প্রস্তুত করার জন্য তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নির্দেশ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট