1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

বজ্রপাতে কিশোরগঞ্জে তিন শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু

মো:আল আমিন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

বজ্রপাতে কিশোরগঞ্জে তিন শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু

মো:আল আমিন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও মিঠামইন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন স্কুলছাত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে এসব ঘটনা ঘটে।

পাকুন্দিয়া উপজেলার চরটেকী এলাকায় স্কুল শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হয় তিন শিক্ষার্থী। এরা হলো—ইরিনা আক্তার (১৫), প্রিয়া আক্তার (১৫) ও বর্ষা (১৫)। তারা সবাই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। ঝড়বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে চরটেকী নামাপাড়ায় বজ্রপাতের শিকার হয় তারা। আহত অবস্থায় দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বর্ষাকে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর দক্ষিণ হাটি গ্রামে বজ্রপাতে মারা যান কডু মিয়া (৩৫)। তিনি ওই গ্রামের মোতালেব মিয়ার ছেলে এবং একজন কৃষক ছিলেন। দুপুরে বাড়ির সামনে খোলা মাঠে ধান শুকানোর সময় ঝড়বৃষ্টির কবলে পড়ে বজ্রপাতের শিকার হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিঠামইন থানার উপপরিদর্শক (এসআই) অর্পন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন তিন শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন জানান, নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে তিনি হাসপাতালে গিয়েছেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট