1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

প্রভাষক নিজাম উদ্দিন; বার্তা সম্পাদক (কক্সবাজার,বান্দরবান)
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

প্রভাষক নিজাম উদ্দিন;
বার্তা সম্পাদক (কক্সবাজার,বান্দরবান)

কক্সবাজার পেকুয়ায় টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে এহসানুল করিম (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ সময় ছেলেকে উদ্ধার করতে গিয়ে মা রেহেনা আক্তার (৩৮) আহত হন। শনিবার (৩ মে) রাত ৮টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়া বেড়িবাঁধের ওপর এ ঘটনা ঘটে। নিহত এহসানুল করিম একই ইউনিয়নের মাঝির পাড়ার মৃত জাকের উল্লাহর ছেলে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানাগেছে, এহসান ও তাঁর মা রেহেনা আক্তার রাজাখালী নোয়াখালী ব্রিজ সংলগ্ন স্টেশন থেকে বাঁশ নিয়ে অটোরিকশা করে মাঝির পাড়া বাড়িতে যাচ্ছিল। এসময় টেকঘোনা পাড়ার বেড়িবাঁধের ওপর আমির হোসেনের বাড়ি সংলগ্ন পৌঁছলে টেকঘোনা পাড়ার মুহাম্মদ জুনাইদ গাড়ির গতিরোধ করে। এসময় টাকা চুরির বিষয় নিয়ে এহসান ও জুনাইদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে জুনাইদ ছোরা দিয়ে এহসানকে বুকে আঘাত করে। এসময় সে মাটিতে লুটিয়ে পড়ে। তাঁর মা রেহেনা আক্তার ছেলেকে বাঁচাতে গেলে তাকেও ছুরিকাঘাত করে জখম করে। পরে স্থানীয়রা দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এহসানকে মৃত ঘোষণা করে।
জানাগেছে, জুনাইদ ও এহসান দুজনেই একে অপরের বন্ধু। কয়েকদিন আগে এহসানের বাড়িতে টাকা চুরি হয়। জুনাইদের সন্দেহ হয় টাকাগুলি এহসান চুরি করেছে। এনিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়েছে। এর জের ধরে এহসানকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পুলিশ এখন ঘটনাস্থলে আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট