1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পক্তি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় বক্তব্যে বলেন — শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধী,
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পক্তি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় বক্তব্যে বলেন — শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

নির্বাচনের মধ্য দিয়ে ৩১ দফা বাস্তবায়ন হলে এ বাংলাদেশের মাটিতে আবার ফ্যাসিবাদ আসতে পারবে না বলে দৃঢ় বিশ্বাস করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল ) সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র জয়নাল আবেদীন মিলনায়তনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি। এ্যানী বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার ও নির্বাচনের কথা বলছেন তা বিএনপির ৩১ দফার মধ্যে অনেক কিছুর মিল আছে। ৩১ দফা বাস্তবায়ন হলে ও এটাকে এই নির্বাচনের মধ্য দিয়ে সবার আন্তরিকতা সহযোগিতার মধ্যে দিয়ে এবং সকল রাজনৈতিক দল মত একত্রিত করে এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারলে এই বাংলাদেশের মাটিতে আবার ফ্যাসিবাদ আসতে পারবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। তিনি বলেন, একদিকে আন্দোলন চলছে আরেকদিকে ২৭ দফা ভিত্তিক কাজ গুলো আমরা করে যাচ্ছি। এক পর্যায়ে ২৭ দফা ৩১ দফায় উন্নীত হয়। ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন ছিল সে আন্দোলনে আমরা যারা অন্যান্য রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত ছিল। তাদের সবার আলাপ আলোচনার প্রেক্ষিতে ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে ৩১ দফা ঘোষণা করি।
তারেক রহমানের চিন্তা চেতনা সকল দল মতকে একত্রিত করার ও অভিষ্ট লক্ষ্যে পৌঁছার সেটি ৩১ দফার মধ্যে ধীরে ধীরে সম্ভব হয়ে উঠেছিল এবং আন্দোলন বেগবান হয়েছিল। সেই আন্দোলনটি এক দফার ভিত্তিতে শেখ হাসিনার পদত্যাগ হয়েছে।
সবাইকে সজাগ ও দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রকৃত পক্ষে ৩১ দফা শুরু করলেও আমরা জনগণের কাছে নিয়ে যেতে পারিনি। তাই আজকে সময় ও সুযোগ এসেছে। বাস্তবভিত্তিক এই ৩১ দফা পয়েন্ট ও বিষয় ভিত্তিক আপনাদের তুলে ধরতে হবে। প্রশিক্ষণ কর্মশালা ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন নেতা সহ জেলা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট