1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

লামায় ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড

এস এম আকাশ : ইউনিট ইনচার্জ (সি আই ইউ
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

লামায় ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড

এস এম আকাশ : ইউনিট ইনচার্জ (সি আই ইউ)

বান্দরবান পার্বত্য জেলার লামায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও পর্যটন মালিক সমিতির যৌথ সহায়তায় লামায় পর্যটন বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়।

টেকসই পর্যটন শিল্প বিকাশ’কে সামনে রেখে দুই ব্যাচে ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উপজেলা পরিষদ হল রুমে রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টায়। ২০-২২ এপ্রিল ২০২৫ইং প্রথম ব্যাচে তিনদিন ব্যাপী ৭২’জন রিসোর্ট মালিকদের টেকসই আতিথেয়তা এবং পর্যটন শিল্প বিকাশ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা চলবে। এছাড়া ২৩ ও ২৪ এপ্রিল ২০২৫ইং দুইদিন ব্যাপী দ্বিতীয় ব্যাচে ৩৬টি রিসোর্ট স্টাফদের পর্যটকদের সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা চলবে।

লামা উপজেলা নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিন সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালেহা বিনতে সিরাজ পরিচালক (বিপণন, পরিকল্পনা ও জনসংযোগ), (যুগ্মসচিব) বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মাজহারুল ইসলাম, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর প্রেসিডেন্ট রাফিউজ্জামান, পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা) মো.মনিরুজ্জামান মাসুদ, ডিরেক্টর (জনসংযোগ) মো. ইউনুছ, ডিরেক্টর (আন্তর্জাতিক) মনছুর আলম পারভেজ,প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসাবে ছিলেন, ডাঃ আনোয়ার হোসেন, মেসবাহুল আলম, সৈয়দ সাজ্জাদ হোসেন মাহমুদ, নাছির উদ্দীন বাদল সহ প্রমূখ।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক সালেহা বিনতে সিরাজ উদ্বোধন অনুষ্ঠানে বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানে লামা অপরিমেয় সৌন্দর্য ছড়িয়ে রয়েছে এই এলাকায়। বাংলাদেশের অনন্য প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য পর্যটন শিল্পের বিকাশে একটি অনন্য উপাদান। এই অনন্য প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য উপভোগ করার জন্য দূর-দূরান্ত থেকে পর্যটকরা লামায় আশার হিড়িক পড়েছে। পর্যটকদের আকৃষ্ট করার জন্য আমাদের অনেক সুযোগ রয়েছে।

প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এমন দৃষ্টিনন্দন প্রাকৃতিক স্থান পার্বত্য কন্যা লামায় প্রচুর। তিনি দেশ বিদেশের সকল পর্যটকদের স্বাগতম জানাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট