1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

কুমিল্লার দেবিদ্বারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক: মো. সেলিম রানা
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

দেবিদ্বারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক: মো. সেলিম রানা

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় ট্রাক চাপায় আব্দুল্লাহ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে জাফরগঞ্জ গঙ্গামণ্ডল রাজ ইন্সটিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ দেবিদ্বার উপজেলার শাকতলা ভূঁইয়া বাড়ির আব্দুল আওয়াল ভূঁইয়ার বড় ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দেবিদ্বারগামী একটি পালসার ১৫০ সিসির নম্বরবিহীন মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি কুমিল্লাগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই চালক আব্দুল্লাহ মারা যান। মোটরসাইকেলের পেছনে থাকা আরেকজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ট্রাকটিকে আটক করেন। পরে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

নিহতের ছোট ভাই আবু বকর ভূঁইয়া জানান, “সকালে ভাই খালার বাড়ি, কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পর শুনি ভাই এক্সিডেন্ট করেছে। খালার বাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে।”

নিহত আব্দুল্লাহর পরিবারে বইছে শোকের মাতম। পরিবারের বড় ছেলেকে হারিয়ে দিশেহারা স্বজনরা। আব্দুল্লাহর চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে। কয়েক মাসের মধ্যেই তার বিদেশ যাওয়ার কথা ছিল।

নিহতের স্ত্রী হায়াতী আক্তার বলেন, “চার বছর আগে ভালোবেসে আমাদের বিয়ে হয়। আমাদের একমাত্র ছেলে ওমর ভূঁইয়ার বয়স চার বছর। এখন কী হবে আমাদের?”

এ বিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পাজভেজ আলী বলেন, “দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি এবং ঘাতক ট্রাকটি জব্দ করি। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে লাশ ময়নাতদন্তের জন্য দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরবর্তীতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক ট্রাকের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট