1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ।

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

ঠাকুরগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এ প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
“তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন” এই শ্লোগানে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত ফারজানা, বিশেষ অতিথি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: খাইরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক কৃতী ফুটবলার কালু দাস, ফারুক হোসেন জুলু প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কৃতী খেলোয়াড় ও জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম হাসানুজ্জামান বিপ্লব, উপদেষ্টা মো: ফারুক হোসেন, মাসুদ রানা, মো: কায়েসসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য ও অংশগ্রহনকারী টিমের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ। প্রীতি ফুটবল প্রতিযোগিতায় “ঠাকুরগাঁও সদর উপজেলা” টিম ৩-২ গোলে “বালিয়াডাঙ্গী উপজেলা টিম” কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালক ছিলেন আলতাফুর আলিম, দারুল ইসলাম ও মো: আসাদুজ্জামান শামিম। শেষে উভয় টিমকে ট্রফি ও খেলোয়াড়দের মেডেল তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। ধারা বর্ণনা করেন মির্জা ফরিদ। খেলা চলাকালীন দর্শক সমাগম ঘটে প্রচুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট