1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে ট্যুর বোট অপারেটর উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়

মোঃকারিমুল ইসলাম ক্রাইম রিপোর্টারঃ
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে ট্যুর বোট অপারেটর উদ্বুদ্ধকরন সভা।

মোঃকারিমুল ইসলাম ক্রাইম রিপোর্টারঃ

প্লাস্টিক ও পলিথিন দূষণ
প্রতিরোধের মাধ্যমে সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকার পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে ট্যুর বোট অপারেটরদির নিয়ে এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‎

রবিবার(১৩ এপ্রিল) সকাল ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সুন্দরবন প্রকল্পের আওতায় মোংলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 
আলোচনায় উঠে আসে–সুন্দরবন শুধু আমাদের দেশের গর্ব নয়, এটি লাখো মানুষের জীবিকার আশ্রয়স্থল এবং প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে এক অদৃশ্য ঢাল।
প্লাস্টিক দূষণ রোধে ইংরেজি অক্ষরের তিনটি আর অর্থাৎ রিডিউস বা ব্যবহার কমানো, রিইউজ বা পুনরায় ব্যবহার এবং রিসাইকেল বা পুনরুৎপাদনের প্রতি জোর দিতে হবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে সার্বিক বিষয়ে নজরদারির জন্য সমন্বয় কমিটি গঠন এবং প্লাস্টিক, পলিথিনের বাজারের ব্যাগ এবং পলিথিনজাত পণ্যের নিয়ন্ত্রণ ও নিষিদ্ধকরণ আইনের বাস্তবায়ন করতে হবে।

খন্দকার জিলানী হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির,মোঃদেলোয়ার হোসেন সভাপতি মাঝি মাল্লা সমিতি মোংলা। এতে সভাপতিত্ব করেন মোঃ সোহেল রানা,আরও উপস্থিত ছিলেন, -মোংলা ইয়ুথ ফর দি সুন্দরবন এর সদস্য টুম্পা গুপ্ত, শাহিন খলিফা,রহমত হোসন, মোংলা উপজেলার সকল ট্যুর আপরেটর, বোর্ড মালিক ও বোর্ড চালক। সভায় প্রশিক্ষক সহায়ক ছিলেন সুস্মিতা মন্ডল।

এ সভায় পলিথিন ও প্লাস্টিক ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়‌ , সকল ট্যুর বোটে ডাস্টবিন ব্যবহার করা । সুন্দরবন এবং নদীতে প্লাস্টিক পলিথিন কোনভাবেই ফেলা যাবে না। সকল ভ্রমণকারীদের সুন্দরবনের পলিথিন প্লাস্টিক ব্যবহার সম্পর্কে সচেতন করা ও কিভাবে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার কমিয়ে আনা যায়। সুন্দরবনসহ উপকূলের পরিবেশ রক্ষায় ট্যুর বোট মালিক ও ট্যুর অপারেটর ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন সকলে। 

এ সময় ট্যুর অপারেটর অঙ্গীকার করেন, নদীতে প্লাস্টিক পলিথিন ফেলবো না ‘প্লাস্টিক ও পলিথিন বর্জন করি,পরিবেশ রক্ষা করি, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার করবো না, পরিবেশ-দেশ ধংস করবো না’।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট