1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

বাকেরগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫: জলবায়ু সুবিচারের দাবিতে তরুণদের মানববন্ধন ও পদযাত্রা সৌরভ

সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

বাকেরগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫: জলবায়ু সুবিচারের দাবিতে তরুণদের মানববন্ধন ও পদযাত্রা

সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি

১১ এপ্রিল ২০২৫:বিশ্বব্যাপী ‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনের অংশ হিসেবে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হলো ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫’। ইয়ুথনেট গ্লোবালের আয়োজনে আয়োজিত এই কর্মসূচিতে জলবায়ু সুবিচার, নবায়নযোগ্য শক্তির প্রসার এবং জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে অবস্থান জানিয়ে মানববন্ধন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।বাকেরগঞ্জ সরকারি কলেজ থেকে শুরু হয়ে শহীদ মিনারে এসে মানববন্ধনের মাধ্যমে শেষ হয় কর্মসূচি। ব্যানার, প্ল্যাকার্ড ও জলবায়ুবান্ধব স্লোগানে মুখরিত ছিল গোটা এলাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তন্ময় হালদার তিনি বলেন, “তরুণদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম খান তিনি বলেন, “নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব পরিকল্পনা বাস্তবায়নে তরুণদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
মানববন্ধনে বক্তব্য রাখেন ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ। তিনি বলেন, “আমাদের ভবিষ্যৎ যেন জীবাশ্ম জ্বালানির মুনাফার জন্য বিসর্জিত না হয়। এখনই সময় একটি ন্যায্য, স্বচ্ছ এবং নবায়নযোগ্য শক্তিনির্ভর শক্তি পরিকল্পনার। এই দাবি এখন তরুণদের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছে দেশের প্রতিটি প্রান্তে।”
এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ুথনেট গ্লোবাল-এর সদস্য বন্যা মজুমদার_তিনি বলেন, “বাকেরগঞ্জের তরুণ সমাজ জলবায়ু ন্যায্যতার পক্ষে অবস্থান নিয়েছে। আমাদের দাবি, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মতো দেশগুলো যেন আরও অর্থ ও প্রযুক্তিগত সহায়তা পায়।”
আন্দোলনে একাত্মতা প্রকাশ করে ‘বাকেরগঞ্জ যুব ব্লাড ডোনার্স ক্লাব’ এবং ‘মানবতার সেবায় রক্তদান ফাউন্ডেশন’ সহ সবুজ বাংলাদেশ এর সদস্যরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ‘ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ গ্রুপ’ ও ‘ইয়ুথনেট গ্লোবাল’-এর উদ্যোগে একই দিনে দেশের ৫০টি জেলায় একযোগে এই কর্মসূচি পালিত হয়েছে। এতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট