1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

ক্রাইম রিপোর্টার ইদ্রিস আলী
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

“মোঃ ইদ্রিস আলী”
ক্রাইম রিপোর্টার,

কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরব পৌরসভাস্থ নিউটাউন সিড়ির মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজাসহ ২ (দুই) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
র‍্যাব তাঁর প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাসবাদ, মাদক, অস্ত্র, অপহরণ,চোরাচালান, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণ সহ বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায়, অধিনায়ক র‍্যাব-১৪, ময়মনসিংহ নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ০৮ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখ সকাল অনুমান ১০.৪৫ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরব পৌরসভাস্থ নিউটাউন সিড়ির মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ( ১) মোঃ বশির মিয়া (৩৩), পিতা- মৃত:আঃ মন্নাফ ভূইয়া, সাং-মিরাশানি মধ্যপাড়া, থানা-বিজয়নগর ( ২) মোঃ শাহিন (৩০), পিতা- মোঃ সফি মিয়া, সাং-উচালিয়াপাড়া মধ্যপাড়া, থানা-সরাইল, উভয় জেলা-ব্রাহ্মণবাড়িয়া। তাদের কাছ থেকে ২১১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৪২,২০,০০০(বিয়াল্লিশ লক্ষ বিশ হাজার) টাকা।
এছাড়াও ধৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ২ টি এন্ড্রয়েড মোবাইল ফোন এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১ টি নোহা মাইক্রোবাস উদ্ধার পূর্বক জব্দ করা হয়। জব্দকৃত মাইক্রোবাসটি আনুমানিক বাজার মূল্য ১৫,০০,০০০/- (পনেরো লক্ষ টাকা)।
এ ঘটনায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট