1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নান শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোঃ মকবুল হোসেন
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র নদে সনাতনধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নান শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।

ময়মনসিংহে উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব। ময়মনসিংহ সহ আশেপাশে জেলা উপজেলা থেকে স্নানার্থীদের বিশাল জনসমাগমের ঢল নামে ব্রহ্মপুত্র নদে।

এ বছরে প্রচুর পরিমাণ স্নান ঘাট,স্নানঘাটে সংঘবদ্ধভাবে পরিবারে, কেউ কেউ একক ভাবে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী স্নানে অংশগ্রহণ করেছেন।

ব্রহ্মপুত্র নদের তীরে সনাতন ধর্মীয়দের অষ্টমী স্নান উপলক্ষে আজ ৫ই এপ্রিল শনিবার ভোর বেলা থেকে পুন্যার্থীদের অষ্টমী উপলক্ষে প্রচন্ড ভীড় পরিলক্ষিত হয়েছে। পাপ মোচনের লক্ষ্য পূর্ণতা আশায় বিপুল সংখ্যক হিন্দু সম্পাদয়ের নর নারী শান্তিপূর্ণভাবে তীর্থস্থান নদে পাপ মোচন করেছে। আজকের এ আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য প্রশাসন নিরাপত্তা চাদরের আবৃত করে রাখেন নদের তীরবর্তী সহ আশপাশের এলাকা সমূহ। ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতার উল আলম সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পরিচালনা করেন। গতকাল রাত হতে নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণে সদর মডেল থানা অফিসার ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম খান পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছেন। আগত সনাতন ধর্মাবলম্বীদের কাচারী গার্ড এলাকায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সহায়তায় একটি সেডঘর নির্মাণসহ স্বাস্থ্য বিভাগের কর্মচারীগণ কর্মরত ছিলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুলিশ সুপার নিজে উপস্থিত থেকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনে নিরাপত্তাকর্মীদের অনুপ্রেরণা দেন।যার ফলে শান্তিপূর্নভাবে আজকের এ ধর্মীয় অনুষ্ঠানটি পালিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট