1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

আব্বাস উদ্দিন :জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

আব্বাস উদ্দিন :জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া’র সরাইলে শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে পানিশ্বর ইউনিয়নের বিটঘর ও কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকায় শহিদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শুভেচ্ছা ও দোয়া’র আয়োজন করা হয়।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আবুবকর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা , উপজেলা বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ প্রমূখ্য ।
পানিশ্বর ইউনিয়নের বিটঘর বধ্যভূমিতে ৮০ জন নিরীহ অনূর্ধ্ব ৪০ বছর বয়সের পুরুষ লােককে একত্রে করে হত্যা করে। পরে লাশগুলাে গেনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বিটঘর ছােটখালে ফেলে দেয়। ওই দিন এক সাথে ৬০ জন নারী বিধবা হন। এতো বছর এটি ছিল গল্পাকারে মানুষের মুখে মুখে আলােচনার বিষয়। অবশেষে বিষয়টি সরকারি স্বীকৃতি পেয়েছে।
এদিকে কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ বধ্যভূমি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকবাহিনীর হাতে শহীদ হওয়া অসংখ্য মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের স্মৃতি বহন করে; এটি সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত।
এখানে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ ও নামফলক রয়েছে, যা স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে। এখানে চুন্টা ইউনিয়নের ২২ ও স্থানীয় সহ ৪৪ জন মানুষকে হত্যা করা হয়েছিল ও এটি সরাইলের একটি গুরুত্বপূর্ণ বধ্যভূমি।

মোঃ আব্বাস উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া
১৪/১২/২৫.

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট