
ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঝালকাঠিতে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী চারু -কারু সহ স্থানীয় শিল্প পণ্যের মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে ঝালকাঠি পৌর এলাকার শিশু পার্কের মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন ঝালকাঠি জেলার মাননীয় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
উদ্বোধন শেষে পৌর প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড সহ জেলা প্রশাসনের কর্মরত কর্মকর্তাদের নিয়ে মেলার বিভিন্ন ষ্টল ও শিশুদের চিত্র অংকন প্রতিযোগিতা পরিদর্শন করেন মাননীয় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।