1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ

সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ

সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি :

নিজ হাতে শিক্ষা দেওয়া হাজারো অনুজ সাংবাদিকের কর্মযজ্ঞের মাঝেই বেঁচে আছেন কিংবদন্তি সাংবাদিক মুহম্মদ আলতাফ হোসেন। তিনি আজ হাজার হাজার মফস্বল সাংবাদিকের পরিচয় পতাকা। মুহম্মদ আলতাফ হোসেনের দিক্ষা বুকে নিয়ে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে সাংবাদিকতা করছেন অসংখ্য সংবাদকর্মী। ১৪ অক্টোবর বিকেলে আলতাফ হোসেনের জন্মভিটা বাকেরগঞ্জে প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মোঃ মামু-অর-রশিদ।
১৪ অক্টোবর (সোমবার) বিকেল ৪টায় বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি উপ-শাখার উদ্যোগে এ অনুষ্ঠানটি নিয়ামতি ইউনিয়নে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও নিয়ামতি উপ-শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ আব্দুল মালেক শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব মোঃ মামুন-অর-রশিদ, নিয়ামতি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জবেদ আলী খান, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ সালাম মৃধা, বর্তমান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোহেল সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ বাহাদুর হোসেন খান, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম সিকদার, এবং এলাকার বিশিষ্ট সমাজসেবকগণ — মোঃ ইউসুফ আলী খান, মোঃ অদুধ ফরাজি, মামুনুর রশিদ মিলন, মুন্সী আব্দুর রহমান খান, মোঃ মাসুদ শিকদার, মোঃ সেলিম শিকদার, হাজী মুহাম্মদ আলমগীর হোসেন খান, সৈয়দ লাভলু হোসেন, আব্দুল আজিজ হাওলাদার, আব্দুল হাকিম হাওলাদার, মোঃ পিন্টু হাওলাদার, মোঃ মহাসিন হোসেন বাদশা, মোঃ মিজানুর রহমান খান, মোঃ উজ্জল খান, মোঃ হানিফ শিকদার, মোঃ আল আমিন খান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ — মাওলানা মোঃ হাফিজুর রহমান, মাওলানা মোঃ ফাইজুল রহমান, মাওলানা মোঃ হেলাল উদ্দিন হাফিজ, ও মাওলানা মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকির জমাদ্দার, বরিশাল বাণীর নির্বাহী সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ন মহাষষ্ঠী মামুন অর রশিদ, বরিশাল বাণী’র বার্তা সম্পাদক এম সাইফুল, বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এস টিভির প্রতিনিধি মোঃ মাসুম বিল্লাহ, মোহাম্মদ সাইফুল্লাহ দৈনিক সমাচার এবং আরও অনেকে।
শেষে তাঁর রূহের মাগফিরাত ও উচ্চ মর্যাদা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট