1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

সরাইলে মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন

আব্বাস উদ্দিন:বার্তা সম্পাদক( ব্রাহ্মণবাড়িয়া)
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

সরাইলে মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন

আব্বাস উদ্দিন:বার্তা সম্পাদক( ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় চলছে টাইফয়েড টিকান কর্মসূচী। মঙ্গলবার (১৪ অক্টোবর) সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে টিকাদান কর্মসূচী উদ্বোধন করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার
মো. মোশারফ হোসাইন।

এ সময় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাক্তার
মো: নিজাম উদ্দিন ও
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আনোয়ার হোসেনসহ টিকাদান কর্মসূচীতে সংশ্লিষ্ট অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মাসব্যপি টাইফয়েড টিকাদান কর্মসূচীতে উপজেলার ২১৬টি কেন্দ্রে পর্যায়ক্রমে দেওয়া হবে এ সব টিকা। ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত শিশু, কিশোর ও কিশোরীদের মাঝে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

সরাইল উপজেলায় টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ১ লাখ ৪৮ হাজার ৭শত ৫৪ জন। উপজেলার ২৬ টি মাধ্যমিক বিদ্যালয়, ১২৬ টি প্রাথমিক বিদ্যালয়, ১৪০টি কিন্ডারগার্টেন এবং ১৩২ টি মাদ্রাসায় পর্যায়ক্রমে এ টিকা প্রদান হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৮১ জনের সম্মিলিত একটি দল একাধিক উপদলে বিভক্ত হয়ে মাসব্যাপী ২১৬ টি কেন্দ্রে ধারাবাহিক ভাবে এই টাইফয়েড টিকা প্রদানের কাজ বাস্তবায়ন করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট