1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

ফুলপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এ কে এম সাদেকুল হক এর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

ফুলপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এ কে এম সাদেকুল হক এর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

ফয়জুর রহমান (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী সন্ত্রাসীদের অপতৎপরতার বিরুদ্ধে ফুলপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম সাদেকুল হক ( সাদেক) এর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। (১০ অক্টোবর) শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় ফুলপুর হাসপাতাল রোড নেক্সাস ডায়গনস্টিক সেন্টারে সামনে থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়ে ফুলপুর পৌর শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে। পুনরায় নেক্সাস ডায়গনস্টিক সেন্টারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফুলপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম সাদেকুল হক (সাদেক) অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, পৌর বিএনপি নেতা ফারুক আহমেদ প্রমূখ। অনুষ্ঠানে বক্তাগণ বলেন বিগত ১৭ বছর আমরা আওয়ামী লীগের অত্যাচারে বাড়ি ঘরে থাকতে পারিনাই। এখনো তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে চাই তারা যদি তাদের ষড়যন্ত্র অপতৎপরতা বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো। আমরা বিগত ১৭ বছর এ কে এম সাদেকুল হকের নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। ভবিষ্যতেও তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো। বক্তাগণ আরোও বলেন আওয়ামী লীগের প্রশ্নে আমরা আপোষহীন আওয়ামী লীগ গত ১৭ বছর আমাদের নেতা কর্মীদের বিভিন্নভাবে হয়রানি করেছে, মিথ্যা মামলা দিয়েছে জায়গা জমি দখল করে নিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করেছে তাই এদের কে কোন প্রকার ছাড় দেওয়া যাবে না। এদের বিরুদ্ধে আমাদের সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় এরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে। অনুষ্ঠানে পৌর বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট