1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

ইসলামি ব্যাংকে এস আলম নিয়োগকৃত অদক্ষদের অপসারণের দাবিতে ফুলপুরে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

ইসলামি ব্যাংকে এস আলম নিয়োগকৃত অদক্ষদের অপসারণের দাবিতে ফুলপুরে মানববন্ধন

ফয়জুর রহমান ( ময়মনসিংহ) প্রতিনিধি :

ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডে এস আলম গ্রুপের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত অদক্ষ ও অযোগ্য কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ ও বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার দাবিতে ময়মনসিংহের ফুলপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় ফুলপুর ইসলামি ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, স্থানীয় সচেতন নাগরিক, বৈষম্য বিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ ও ব্যাংকের সাধারণ গ্রাহক এবং সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসালামি ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি মোশাররফ হোসেন, বৈষম্য বিরোধী চাকরী প্রত্যাশী পরিষদের শুয়াইব সম্রাট প্রমুখ। বক্তারা বলেন, “ইসলামি ব্যাংক বাংলাদেশের অন্যতম আস্থাভাজন একটি আর্থিক প্রতিষ্ঠান। অথচ ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাবে অদক্ষ, অযোগ্য ও অনভিজ্ঞ লোকদের নিয়োগ দেওয়ার ফলে ব্যাংকটির স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে। এতে করে গ্রাহকসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং আমানতকারীদের মধ্যে চরম হতাশা সৃষ্টি হয়েছে।”

তারা আরও বলেন, “ইসলামি ব্যাংকে এস আলম গ্রুপ একটি বিশেষ অঞ্চলের লোকদের অর্থের বিনিময়ে একচেটিয়া নিয়োগ দিয়েছে। যাদের অধিকাংশই অদক্ষ ও অযোগ্য। তাই বক্তাগন দাবি করেন এসব অবৈধ নিয়োগ বাতিল করে, যোগ্যতাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে হবে, নইলে সারাদেশে আন্দোলনের ডাক দেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট