1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি

খুলনার ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দের শপথ অনুষ্ঠান গতকাল ১ অক্টোবর আছরবাদ ফুলবাড়ীগেট বাসস্টান্ডে অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোল্যা সোহাগ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাজার বনিক সমিটির নবনির্বাচিত সভাপতি ও খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ আলী, সাধারণ সম্পাদক ও জামাত নেতা ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া, নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও বিএনপি নেতা মোঃ ইকবাল হোসেন মিজান, মোঃ মইন উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে নবনির্বাচতদের শপথ পাঠ ও দোয়া পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুফতি হাফিজুর রহমান। অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি মীর কায়ছেদ আলী, সহ-সভাপতি মাসুদ মোড়ল ও নূরুল আমিন, সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ আজিবর রহমান ও আজাদ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহমেদ, প্রচার সম্পাদক মোঃ আব্বাস তালুকদার,কোষাধক্ষ্য মোঃ হাবিবুর রহমান, ধর্ম, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ নূর আলম এবং কার্যকারী সদস্য শেখ আবু বক্কর সিদ্দিক স্বাধীন, মোঃ মাসুম বিল্লাহ ও মোঃ মোফাজ্জেল হোসেন।
অনুষ্ঠানে ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা শেখ ইকবাল হোসেনসহ বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য দীর্ঘ ১৯ বছর পর গত ২২ সেপ্টেম্বর ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির সুষ্ঠু, সুন্দর ও শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি ও যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চেয়ার প্রতীকের মীর কায়সেদ আলী ১৭১ ভোট ব্যবধানে জয়লাভ করেন এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেসিসি ৩নং ওয়ার্ডের সভাপতি ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া তালা প্রতীক নিয়ে ৭৭ ভোট ব্যবধানে জয়লাভ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট