1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

কিশোরগঞ্জে অভিযান: সিএনজি থেকে বিদেশি মদ উদ্ধার আটক ০৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে অভিযান: সিএনজি থেকে বিদেশি মদ উদ্ধার

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন

কিশোরগঞ্জ-ময়মনসিংহ-ভৈরব মহাসড়কের রশিদাবাদ বেইলি ব্রিজ এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সিএনজি অটোরিকশাসহ তিনজনকে আটক করা হয়।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর মডেল থানা পুলিশের এসআই শুভ’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন—অটোরিকশা চালক নয়ন মিয়া, মোফাজ্জল ও বাবুল ইসলাম। তারা ময়মনসিংহ জেলার ধোবাউড়া ও হালুয়াঘাট এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশাকে সন্দেহজনক মনে হলে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ ও একটি প্লাস্টিকের বস্তা থেকে ভারতে তৈরি এক লিটার বোতলের ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট