1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব সাবেক প্রিন্সিপাল আব্দুল জলিলের ইন্তেকালঃ শোকের ছায়া মেহেরপুর, মুজিবনগর ও আমঝুপি অঞ্চলে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব সাবেক প্রিন্সিপাল আব্দুল জলিলের ইন্তেকালঃ শোকের ছায়া মেহেরপুর, মুজিবনগর ও আমঝুপি অঞ্চলে!

প্রধান বার্তা সম্পাদক- জাহারুল ইসলাম জীবন।

মুজিবনগর সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল এবং আমঝুপি দক্ষিণ পাড়ার নিবাসী মরহুম শাকিনুদ্দিন বিশ্বাসের প্রথম পুত্র ও মেহেরপুর সরকারি কলেজের প্রভাষক নাহিদ আন্দালিব ( নাহিদ) এর পিতা বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল জলিল আর নেই, তিনি সকলকে কাঁন্দিয়ে চিরো বিদায় নিয়ে না ফেরার দেশে চলে গেলেন। আজ আনুমানিক সকাল পৌনে সাতটার দিকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
তিনার মৃত্যুতে মেহেরপুর, মুজিবনগর এবং আমঝুপি অঞ্চলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকার সুধী সমাজ, শিক্ষানুরাগী এবং সাধারণ মানুষ তিনার এই অকাল প্রয়াণকে এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন।
একজন শিক্ষার কারিগরের বর্ণাঢ্য কর্মজীবনের অবসানঃ- মরহুম আলহাজ্ব আব্দুল জলিল ছিলেন একাধারে একজন সুযোগ্য শিক্ষাবিদ এবং মানবদরদী সমাজসেবক। দীর্ঘ কর্মজীবনে তিনি মুজিবনগর সরকারি কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এই অঞ্চলের অসংখ্য শিক্ষার্থীর শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনার নেতৃত্ব ও দিকনির্দেশনায় কলেজটি শিক্ষা বিস্তার সহ সরকারি করণের মাইলফলক হিসেবে এক নতুন মাত্রায় যুক্ত হয়।
শুধুমাত্র শিক্ষাঙ্গনেই নয়, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণকর কর্মকাণ্ডেও তিনার সক্রিয় অংশগ্রহণ ছিল। আমঝুপি দক্ষিণ পাড়ার একজন গর্বিত বাসিন্দা হিসেবে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে সর্বদা পাশে থাকতেন, যার ফলস্বরূপ তিনি সর্বমহলে বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন।
শোকাহত স্বজন, সহকর্মী ও এলাকাবাসী তিনার মৃত্যু সংবাদ আমঝুপি দক্ষিণ পাড়া এবং তিনার কর্মস্থল মুজিবনগর সহ মেহেরপুরে পৌঁছামাত্রই শোকের আবহ সৃষ্টি হয়। তিনার দীর্ঘদিনের সহকর্মী, ছাত্রছাত্রী এবং শুভাকাঙ্ক্ষীরা এই মৃত্যুতে গভীর শোকাহত। তাঁরা জানান, শিক্ষাক্ষেত্রে তিনার অবদান সকলের মাঝে চিরো অবিস্মরণীয় হয়ে থাকবে। এলাকার প্রবীণ ব্যক্তিরা মন্তব্য করেন, আলহাজ্ব আব্দুল জলিলের মতো নিবেদিত প্রাণ শিক্ষাগুরু এবং সমাজসেবক খুব কমই পাওয়া যায়। তিনার এই অকাল বিদায়ে এই জনপদে সৃষ্ট শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
আজ সন্ধ্যা ৭টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৭ ঘটিকার সময় আমঝুপি ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে তিনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে (ইনশাআল্লাহ্)। শোকসন্তপ্ত পরিবার মরহুমের আত্মার মাগফিরাত কামনার জন্য সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইদের উক্ত জানাজার নামাজে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
আলহাজ্ব আব্দুল জলিল হয়তো ইহজগৎতের মায়া ত্যাগ করলেন, কিন্তু শিক্ষা ও সমাজসেবায় তিনার রেখে যাওয়া আদর্শ ও অবদান চিরকাল তিনার স্মৃতিকে উজ্জ্বল করে রাখবে সকলের মাঝে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট