1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

দৌলতপুর দিবা/ নৈশ কলেজের অধ্যক্ষের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে হত্যার হুমকি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

দৌলতপুর দিবা/ নৈশ কলেজের অধ্যক্ষের কাছে
দুই লাখ টাকা চাঁদা দাবি করে হত্যার হুমকি

মোঃ মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি

খুলনা কলেজের (দিবা/নৈশ) অধ্যক্ষ এ এস এম আনিসুর রহমানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তি আনিসুর রহমানের ব্যবহৃত মোবাইলে ফোন করে এ চাঁদা দাবি হয়। চাঁদা না পেলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে অধ্যক্ষ এ এস এম আনিসুর রহমান খানজাহান আলী থানায় একটি জিডি করেছেন( জিডি নং: ১২৩২) তাং ২৬/০৯/২০২৫।
সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, আমি দৌলতপুর কলেজে (দিবা/নৈশ) অধ্যক্ষ হিসাবে কর্মরত আছি। আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে শিরোমনি হাইস্কুলের সামনে ইরানী কুঞ্জতে বসবাস করি। ২৬/০৯/২০১৫ তারিখ রাত অনুমান ৮ টা ২৮ মিনিটের সময় আমি আমার বাসায় অবস্থানকালে আমাকে আমার ব্যবহৃত মোবাইল নাম্বারে অজ্ঞাত ব্যক্তি একটি ফোন নাম্বার থেকে কল করে ২,০০০০০/ (দুই লক্ষ) টাকা দাবী করে। আমি যদি তার দাবীকৃত দুই লক্ষ টাকা না দেই তাহলে আমাকে মাডার করিবে বলিয়া হুমকী প্রদান করে। জিডিতে তিনি আরো উল্লেখ করেন আমি ও আমার পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছি।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুহিনুজ্জামান বলেন, দৌলতপুর কলেজের অধ্যক্ষ কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে হত্যার হুমকি প্রদান করেছে এই মর্মে একটি জিডি হয়েছে। চাদা দাবী করে প্রাণনাশের হুমকিদাতা ব্যক্তির পরিচয় তথ্যপ্রযুক্তির সাহায্যে শনাক্ত করার জন্য আমরা চেষ্টা করছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। উল্লেখ্য বিগত বিগত কয়েক বছর ধরে কলেজ কেন্দ্র করে অভ্যন্তরীণ দন্দ লেগে রয়েছে অধ্যক্ষের কাছে
দুই লাখ টাকা চাঁদা দাবি করে হত্যার হুমকি দেয়ার সাথে, কলেজ কেন্দ্র করে অভ্যন্তরীণ দন্দ যোগসুত্র থাকলেও থাকতে পারে বলে একাধিক নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট