1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

ময়মনসিংহে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

ময়মনসিংহে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা

মকবুল হোসেন,নিউজ এডিটর, ময়মনসিংহ

ময়মনসিংহে শুরু হতে যাচ্ছে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫। এ উপলক্ষে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। এসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত জেলার বিভিন্ন ভেন্যুতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চারটি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেবে- সাঁতার, ফুটবল, কাবাডি ও দাবা (ছাত্র-ছাত্রী উভয় বিভাগেই)। প্রতিযোগিতার ভেন্যুগুলোর মধ্যে রয়েছে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় খেলার মাঠ, ময়মনসিংহ জিলা স্কুল ছাত্রাবাস মাঠ, ময়মনসিংহ স্টেডিয়াম, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল হলরুম এবং ময়মনসিংহ সুইমিং পুল।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই আয়োজন তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে সৃজনশীল কাজে সম্পৃক্ত করবে।

সভায় সফলভাবে প্রতিযোগিতা আয়োজনের জন্য মাঠ ও ভেন্যু প্রস্তুতকরণ, নিরাপত্তা ব্যবস্থা, দায়িত্ব বণ্টন এবং অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট