1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

ঝালকাঠিতে শিল্পীর রং-তুলির শেষ আঁচড়ে ফুটে উঠেছে দেবী দুর্গার রূপ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে শিল্পীর রং-তুলির শেষ আঁচড়ে ফুটে উঠেছে দেবী দুর্গার রূপ

‎বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। হিন্দু সম্প্রদায়ের এই পূজা মূলত দেবী দুর্গার মহিষাসুর বধ কাহিনিকে কেন্দ্র করে আয়োজিত হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি দুর্গাপূজা এখন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির উৎসব।

বাদল চন্দ্র ধর, ঝালকাঠি সদর প্রতিনিধি,
২৫ সেপ্টেম্বর ২০২৫

দেবী দুর্গাকে মা হিসেবে পূজা করা হয়, যিনি অসুর শক্তিকে দমন করে মানবজাতিকে অশুভ থেকে রক্ষা করেন। কল্পারম্ভ, বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠীতে পূজা শুরু হয় এবং বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়। এ উৎসব ঘিরে মণ্ডপে বাজে ঢাক-ঢোল, চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তদের আনাগোনায় মুখর হয়ে ওঠে শহর ও গ্রামাঞ্চল।

‎‎এ বছর সনাতন পঞ্জিকা অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী দিয়ে শুরু হবে দুর্গাপূজা। মহাপঞ্চমীতে দেবীপক্ষের আবহে বাজবে ঢাক-ঢোল, আর ২ অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই মহোৎসব।

‎ঝালকাঠি জেলায় এ বছর মোট ১৬২টি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ৭৫টি, নলছিটিতে ২৪টি, রাজাপুরে ১৮টি এবং কাঠালিয়ায় ৪৫টি মণ্ডপে পূজা আয়োজনের প্রস্তুতি চলছে। প্রতিটি মণ্ডপেই এখন চলছে প্রতিমা নির্মাণ ও সাজসজ্জার শেষ মুহূর্তের ব্যস্ততা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট