1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার আওতাধীন এতবারপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড শাখার ওয়ার্ড সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার আওতাধীন এতবারপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড শাখার ওয়ার্ড সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

এ কে এম আজাদ
বিশেষ প্রতিনিধি

অদ্য ১৯ই সেপ্টেম্বর, রোজ শুক্রবার বাদ আসর মধুসাইর প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ এতবারপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শাখার সভাপতি জনাব আশিকুর রহমান।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জননেতা মুফতি এহতেশামুল হক কাসেমী (উজানী)।
তিনি তার বক্তব্যে বলেন— “চান্দিনাকে টেন্ডারবাজ, দুর্নীতিবাজ ও ইভটিজিং মুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে হলে হাতপাখার বিজয় নিশ্চিত করা প্রয়োজন।”
তিনি আরো বলেন— “যদি হাতপাখা বিজয়ী হয়, তাহলে ১০০ টাকার বাজেট আসলে ১০০ টাকারই কাজ হবে, ১ টাকা এদিক-সেদিক হবে না ইনশাআল্লাহ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি ইসমাইল হোসেন, দাওয়াহ ও প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মাহাদী হাসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সভাপতি মাওলানা জোবায়ের খান ফরাজী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর শাখার সহ-সভাপতি এইচ এম শাহজালা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ কাজী ও সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ, বাংলাদেশ মুজাহিদ কমিটি এতবারপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শাহপরান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাইজখার ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এতবারপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ইকবাল হোসেন।

এছাড়াও সম্মেলনে ইউনিয়ন ও স্থানীয় অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট