1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

ফুলপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি বেদখলের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

ফুলপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি বেদখলের অভিযোগ

ময়মনসিংহের, ফুলপুর প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুরে উপজেলার ৭ নম্বর রহিমগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা সামিউল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে প্রতিপক্ষের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। অভিযোগকারী ভুক্তভোগী পরিবার জানিয়েছে, তারা প্রশাসনের দ্বারস্থ হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার টঙ্গীরঘাট গ্রামের বাসিন্দা মো. আন্ত মিয়া (৪৪) দাবি করেন, তার ক্রয়কৃত সাফকাওলা সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকার পরও বিগত আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব খাটিয়ে যুবলীগ নেতা সামিউল ইসলাম ও তার পরিবারের সদস্যরা সেই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়।

আন্ত মিয়ার অভিযোগ, প্রথমে বিষয়টি স্থানীয়ভাবে দরবারের মাধ্যমে মীমাংসা করা হলেও। কিন্তু কিছুদিন পর পুনরায় তারা জমিটি বেদখল করার চেষ্টা করে। তিনি বলেন, “আমার সব কাগজপত্র বৈধ, দলিল অনুযায়ী জমির মালিক আমিই। কিন্তু তারা লোকবল ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের হুমকি দিচ্ছে।”

এ বিষয়ে ফুলপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে তিনি জানান।

ভুক্তভোগীর দাবি অনুযায়ী, বিবাদী সামিউলের দাদা বহু বছর আগে ওই জমি একই এলাকার তাজুল্লার নিকট বিক্রি করেন। পরবর্তীতে তাজুল্লা জীবিত থাকাকালীন সময় ১৬/০৯/২০০৪ তারিখে ৫৬২০ নম্বর সাফকাওলা দলিল এবং ০৬/১০/২০০৪ তারিখে ৫৯২৮ নম্বর সাফকাওলা দলিলের মাধ্যমে আন্ত মিয়া জমিটি ক্রয় করে নিজ দখলে রাখেন। জমিটির বিবরণ অনুযায়ী, বি.আর.এস নং ৪০, দাগ নং ১২২, খারিজ নং ১০২ এবং জমির পরিমাণ মোট ২৮.৫০ শতাংশ।

ভুক্তভোগীর অভিযোগ, সামিউল ইসলাম ও তার পরিবার বিগত সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে জমিতে প্রবেশ করতে বাধা দেয় এবং বর্তমানে তা জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত সামিউল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে ফুলপুর থানার এসআই হেলাল উদ্দিন বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঘটনাটি নিয়ে স্থানীয় জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট