1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

কিশোরগঞ্জে একসঙ্গে তিন বোনের জিপিএ-৫ জয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে একসঙ্গে তিন বোনের জিপিএ-৫ জয়

হয়বত নগর এ ইউ কামিল মাদরাসার গর্ব

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জে এক অনন্য নজির স্থাপন করেছেন তিন বোন—একসঙ্গে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে এলাকায় আনন্দের বন্যা বইয়ে দিয়েছেন তাঁরা।

জানা যায়, কিশোরগঞ্জ জেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হয়বতনগর এ ইউ কামিল মাদরাসা থেকে ২০২৫ সালের দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিলো শহরের নগুয়া এলাকার বাসিন্দা মো. আলীম উদ্দিন ও গৃহিণী নূরুন্নাহারের তিন কন্যা।

তাদের মধ্যে যমজ দুই বোন তাহিয়া তাবাসসুম ও ফাউজিয়া তারান্নুম এবং তাদের এক বছরের বড় বোন উম্মে আতিয়া উমামা—তিন জনই কৃতিত্বের সাথে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

তিন বোনের একসঙ্গে এই অসাধারণ সাফল্যে পরিবারে বইছে আনন্দ ও গর্বের আমেজ। পিতা-মাতা সন্তানের এ অর্জনে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এলাকাবাসী ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষও তাদের অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এলাকার শিক্ষাবান্ধব পরিবেশ, মাদরাসা শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও পারিবারিক সহায়তা এই সাফল্যের পেছনে মুখ্য ভূমিকা রেখেছে বলে জানান স্থানীয়রা।

তিন বোনের এমন সাফল্য ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট