1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

কিশোরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিল ছাত্রশিবির

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিল ছাত্রশিবির

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন

এসএসসি ও দাখিল পরীক্ষা-২০২৫-এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখা।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে শহরের নগুয়া এলাকায় সংগঠনের জেলা কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি ফকির মাহবুবুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বাইতুলমাল সম্পাদক আবু আহমেদ, অফিস সম্পাদক মোজাহিদ বিল্লাহ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং দেশ গঠনে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, শুধু পড়ালেখায় নয়, বরং নৈতিকতা, চারিত্রিক উৎকর্ষ এবং মানবিক গুণাবলির প্রতিও ছাত্রদের গুরুত্ব দেওয়া উচিত।

সংবর্ধিত শিক্ষার্থীরা এমন সম্মাননায় আনন্দ প্রকাশ করে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট