1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময় —এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন করেছে ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর। দিনব্যাপী আয়োজনে ছিল সচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পরিবেশবিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী।

আজ ২৫ জুন বুধবার সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আলোচনা সভায় ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
.অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমরা প্লাস্টিক ব্যবহারটা কমাই। কারণ প্লাস্টিক দূষণ জলবায়ু ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। জলবায়ুকে কোনভাবেই পরিবর্তন করা যাবে না, কিন্তু আমরা পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমিয়ে আনতে পারি।
তিনি আরো বলেন, পরিবেশ আন্দোলন কোনো নির্দিষ্ট অফিস কিংবা ডিপার্টমেন্টের আন্দোলন নয়। এটি একটি জাতীয় আন্দোলন, একটি সামগ্রিক আন্দোলন। এই আন্দোলনে সমাজের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষকে যুক্ত হতে হবে। একক কোনো বিভাগের পক্ষে এই সংকট মোকাবিলা সম্ভব নয়। তাই আমাদের সকলকে আন্তরিক হয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানের প্রধান আলোচক জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) ময়মনসিংহের মহাপরিচালক ফরিদ আহমদ (যুগ্মসচিব) বলেন, প্লাস্টিক দূষণ একটি বৈশ্বিক সংকট, যা পরিবেশ, জীববৈচিত্র্য ও মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এই সংকট মোকাবিলায় আমাদেরকে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহ প্রদান, আইনের কঠোর প্রয়োগ ও নজরদারি, গবেষণামূলক কার্যক্রম জোরদার করা এবং শিক্ষা পাঠ্যক্রমে পরিবেশগত বিষয় অন্তর্ভুক্ত করা জরুরি।
তিনি আরও বলেন, শুধুমাত্র সরকার নয়, ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরের অংশগ্রহণে এই দূষণ মোকাবিলা সম্ভব। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মায়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো: মেজবাবুল আলম। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং পরিবেশবান্ধব জীবনচর্চার অঙ্গীকারে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। আলোচনা সভায় ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি মো: আবু বকর সিদ্দীক, অতিরিক্ত পুলিশ সুপার মো: সোহরোয়ার্দী হোসেন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী ও পরিবেশ আন্দোলনের কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট