1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

আন্দোলনের মুখে আলু সংরক্ষণে কোল্ড স্টোরেজ ভাড়া কমলো

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

আন্দোলনের মুখে আলু সংরক্ষণে কোল্ড স্টোরেজ ভাড়া কমলো

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি

আলু চাষী ও ব্যবসায়ীদের আন্দোলনের মুখে রাজশাহীতে আলু সংরক্ষণের কোল্ড স্টোরেজ ভাড়া কমিয়ে প্রতি কেজি সাড়ে ৫ টাকা করা হয়েছে।

সেনাবাহিনীর হস্তক্ষেপে সোমবার (১৬ জুন) দুপুর ১২টা থেকে রাজশাহী আর্মি ক্যাম্পে আন্দোলনকারীদের সাথে কোল্ড স্টোরেজের মালিকরা সমঝোতায় বসে এই ভাড়া নির্ধারণ করেছে। তবে আগাম বুকিংয়ে যেসব আলু রাখা হয়েছে, সেগুলো আগের চুক্তি অনুযায়ীই ভাড়া দিতে হবে। এর বাইরে প্রতি কেজি আলুর জন্য ৫০ পয়সা হারে শ্রমিক খরচ নেওয়া যাবে।

পরে ডিসি অফিসে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এবং রাজশাহী জেলা আলু চাষি ও আলু ব্যবসায়ী সমবায় সমিতি নতুন ভাড়া নির্ধারণের চুক্তিপত্রে স্বাক্ষর করে।

বৈঠকে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, রাজশাহী জেলা আলু চাষি ও আলু ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আহাদ আলী, সহসভাপতি আলম আলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কোল্ড স্টোরেজ মালিকরা আলু চাষী ও ব্যবসায়ীদের সাথে আগাম বুকিংসহ সব প্রতিশ্রুতি ভেঙে আলু সংরক্ষণের ভাড়া বাড়িয়ে দেয়। এর প্রতিবাদে রবিবার (১৫ জুন) আলু চাষী ও ব্যবসায়ীরা পবা উপজেলার বায়া শিশু সদন মাঠে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ থেকে আলু সংরক্ষণের ভাড়া কমাতে প্রশাসনের প্রতি আল্টিমেটাম দেয় তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট