1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

ঝালকাঠিতে ৩ দিনব্যাপী ভূমি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত

শংকর দাস পবন ( বার্তা সম্পাদক ) ঝালকাঠি জেলা
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে ৩ দিনব্যাপী ভূমি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত

শংকর দাস পবন ( বার্তা সম্পাদক ) ঝালকাঠি জেলা

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা আনতে ঝালকাঠিতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভূমি মেলা।

রবিবার (২৫ মে) জেলা প্রশাসন চত্বরে এ মেলার উদ্বোধন করেন ঝালকাঠি জেলার মাননীয় জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান।

উদ্বোধনের আগে এক শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।ভূমি মন্ত্রণালয়,ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগীতায় জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।মেলা চলবে ২৭ মে পর্যন্ত।

মেলায় জেলা প্রশাসনের এস এ শাখা,ভূমি অধিগ্রহণ শাখা,ভিপি শাখা,রেকর্ড রুম,সহকারী কমিশনার (ভূমি) অফিস, রাজস্ব সার্কেল,সাব রেজিস্ট্রি অফিস ও সেটেলমেন্ট অফিস সহ মোট আটটি স্টালে ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) অন্তরা হালদার। প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলার মাননীয় জেলা প্রশাসক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় ও সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির।

জেলা প্রশাসক বলেন,ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ ও সহজ সাধ্য অনলাইন সেবা নিশ্চিতের মধ্য দিয়ে জনগণের মাঝে ভূমি সচেতনতা বাড়ানোই এ মেলার মূল উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট