1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

কিশোরগঞ্জে গরুবোঝাই পিকআপ ফেলে চোর পালানো, পুলিশের হেফাজতে চোরাই গরু

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে গরুবোঝাই পিকআপ ফেলে চোর পালানো, পুলিশের হেফাজতে চোরাই গরু

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন

কিশোরগঞ্জে একটি পিকআপ ভ্যানসহ ছয়টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ মে) ভোরে সদর উপজেলার বিন্নাটি এলাকা থেকে ফেলে যাওয়া অবস্থায় পিকআপটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ধরা পড়ার আশঙ্কায় চোর চক্র ভ্যানটি ফেলে পালিয়ে যায়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুশুল্লি এলাকা থেকে একটি চোর চক্র গভীর রাতে ছয়টি গরু একটি পিকআপে করে নিয়ে যাচ্ছিল। তারা কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকায় পৌঁছালে পুলিশের একটি চেকপোস্টে দায়িত্বরত টহল দল পিকআপটিকে থামার সংকেত দেয়।

পুলিশের সংকেতে থামার পরিবর্তে চালক দ্রুত গাড়ি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। কিছুদূর গিয়ে গরুবোঝাই পিকআপটি ফেলে রেখে অন্ধকারে পালিয়ে যায় চোর চক্রের সদস্যরা।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যান এবং তাতে থাকা ছয়টি গরু উদ্ধার করে। অনেক চেষ্টা করেও গরুগুলোর প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়নি। ফলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, গরুগুলো চুরি করে অন্যত্র নেওয়া হচ্ছিল।

ওসি মামুন আরও বলেন, “গরুগুলোর মালিকের সন্ধান পেতে স্থানীয় এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে। পাশাপাশি ময়মনসিংহের নান্দাইল থানা পুলিশের সহায়তায় ওই এলাকার চুরি যাওয়া গরুর কোনো তথ্য মিলছে কি না, তাও যাচাই করা হচ্ছে। ঘটনায় নান্দাইল থানায় মামলা প্রক্রিয়াধীন।”

স্থানীয়দের মতে, ঈদকে সামনে রেখে গরু চুরির প্রবণতা বাড়তে পারে। তাই এলাকাবাসীকে গবাদিপশু রক্ষা ও সুরক্ষায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট