1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

সৌদিতে আপন দুই ভাইকে গলা কেটে হত্যা: দালালচক্র জড়িত থাকার অভিযোগ, বিচারের দাবি পরিবারের

সৌদি আরব) থেকে নিজস্ব প্রতিবেদক: মো: সেলিম রানা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

সৌদিতে আপন দুই ভাইকে গলা কেটে হত্যা: দালালচক্র জড়িত থাকার অভিযোগ, বিচারের দাবি পরিবারের

(সৌদি আরব) থেকে নিজস্ব প্রতিবেদক:
মো: সেলিম রানা

সৌদি আরবের দাম্মাম শহরে ভয়াবহ এক হত্যাকাণ্ডে নিহত হয়েছেন বাংলাদেশি আপন দুই ভাই। গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এ ঘটনায়।

নিহত দুই ভাই সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনার পেছনে রয়েছে বাংলাদেশ থেকে পাঠানো দালাল ও অবৈধ এজেন্সির চক্র। নিহতদের পরিবার ও স্থানীয়দের দাবি, যারা এই ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে।

নিহতদের পরিবার জানিয়েছে, তারা বাংলাদেশ থেকে সৌদিতে পাঠানোর সময় একাধিক দালালের মাধ্যমে যোগাযোগ করেছিলেন। প্রবাসে যাওয়ার পর কাজের পরিবেশ, নিরাপত্তা এবং অবস্থান সবকিছুই ছিল অনিশ্চিত। এসব অবৈধ দালালচক্র তাদের প্রতারণার মাধ্যমে বিপদে ফেলে।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, “সৌদির মাটিতে খুনখারাপি শুরু করেছে বাংলাদেশি দালাল চক্র। এই ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং বৃহৎ একটি অপরাধচক্রের অংশ। অবিলম্বে এই চক্রের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নিতে হবে।”

তারা আরও বলেন, “আমরা চাই, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আর কোনো মা যেন সন্তানের লাশ দেশে ফিরিয়ে নিতে না হয়।”

এদিকে এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। অনেকেই জানিয়েছেন, তারা লাইসেন্সবিহীন এজেন্সি ও দালালদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের পক্ষে। দালালমুক্ত নিরাপদ অভিবাসনের জন্য একটি সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিবার ও প্রবাসীদের দাবি, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে বিচার নিশ্চিত করা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট