1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

যানজট নিরসনে সরাইলের ইউএনও ও ওসির প্রশংসনীয় উদ্যোগে স্বস্তি ফিরলো মহা সড়কে

আব্বাস উদ্দিন:বার্তা সম্পাদক(ব্রাহ্মণবাড়িয়া)
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

যানজট নিরসনে সরাইলের ইউএনও ও ওসির প্রশংসনীয় উদ্যোগে স্বস্তি ফিরলো মহা সড়কে

আব্বাস উদ্দিন:বার্তা সম্পাদক(ব্রাহ্মণবাড়িয়া)

ঢাকা–সিলেট, ঢাকা–কুমিল্লা ও লাখাই-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের সংযোগস্থল সরাইল বিশ্বরোড মোড়ে টানা তিনদিন ধরে চলা তীব্র যানজট অবশেষে নিরসন হয়েছে সরাইল উপজেলা প্রশাসনের সাহসী ও সময়োপযোগী পদক্ষেপে।

বিশ্বরোড মোড়ের সড়কে সৃষ্টি হওয়া গভীর গর্ত ও পানি জমে যাওয়ার কারণে ভারী যানবাহন আটকে পড়ছিল, যার ফলে উভয় দিকেই সৃষ্টি হয় দীর্ঘ যানজট। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও সরাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন ও ওসি রফিকুল ইসলাম সরাসরি উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্যোগ নেন।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোশারফ হোসেন ফোনে বলেন,
“আশুগঞ্জ–আগরতলা ট্রানজিট রোডের ঠিকাদার প্রতিষ্ঠান এফকন-এর সাথে যোগাযোগ করে আমরা তাদের অনুরোধ করি এবং তারা আমাদের অনুরোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।

আমি ও ওসি মহোদয় উপস্থিত থেকে পুরো কাজ তদারকি করি এবং যানজট নিরসনের পর আমরা ফিরে আসি।”

গর্তগুলো জরুরি ভিত্তিতে ভরাট করার পর পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়। স্থানীয়দের মতে, প্রশাসনের এমন উদ্যোগ শুধু সময়োপযোগীই নয়, বরং একটি প্রশংসনীয় দৃষ্টান্ত এং এতে করে দেশের প্রায় তিন বিভাগের যাত্রীরা উপকৃত হয় । বর্তমানে মহাসড়ক পুরোপুরি সচল এবং যাত্রীদের মাঝে ফিরে এসেছে স্বস্তি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট