1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে হরিপুরে পানিতে তলিয়েছে পাকা ধানের খেত, মাথায় হাত কৃষকের !

মোঃ মজিবর রহমান শেখ বার্তা সম্পাদক,ঠাকুরগাঁও ,,
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে হরিপুরে পানিতে তলিয়েছে পাকা ধানের খেত, মাথায় হাত কৃষকের !

মোঃ মজিবর রহমান শেখ
বার্তা সম্পাদক,ঠাকুরগাঁও ,,

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় টানা ঝড়-বৃষ্টিতে বিস্তীর্ণ কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাকা ধান, ভুট্টা, সবজি ও ফলবাগান। হঠাৎ এমন দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার কৃষকেরা। হরিপুর উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নের অন্তত ১০ হেক্টর ইরি-বোরো ধানখেত, ১২ হেক্টর ভুট্টাখেত, ৩ হেক্টর সবজি জমি এবং ১ হেক্টর ফলবাগান ডুবে গেছে।
নুনা গ্রামের কৃষক সাদ্দাক আলী পাকা ধানের খেতে দাঁড়িয়ে হতাশার সাগরে ভাসছেন। তিনি বলেন, ‘সাত বিঘা জমিতে ধান করছিলাম। ধান পেকে গেছে, কিন্তু পানি ওঠায় কাটতে পারি না। চোখের সামনে ফসল নষ্ট হচ্ছে, কিছুই করতে পারছি না।’ একই গ্রামের আরেক কৃষক আব্দুল রহমান বলেন, ‘বছরের সব সঞ্চয় দিয়ে এই জমিতে ধান করেছি। এখন সব পানির নিচে। সরকার যদি সহায়তা না করে, আমাদের না খেয়ে থাকতে হবে।’ ভুট্টাচাষি মোঃ মোস্তাক বলেন, ‘বৃষ্টির কারণে জমিতে ঢোকা যায় না। ভুট্টা পেকে গেছে, তুলতে পারছি না। এখন আবার বাজারে দামও পড়ে যাচ্ছে।’ আমচাষি মাসুদ বলেন, ‘এই ঝড়-বৃষ্টিতে গাছের সব আম পড়ে গেছে। এত টাকা খরচ করছি, এখন এক টাকাও উঠবে না।’হরিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, এ বছর বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক পরিবারগুলো।
হরিপুর উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত নিরূপণ করা হচ্ছে। তিনি বলেন, বৃষ্টির কারণে ধান, ভুট্টা, সবজি ও ফলের খেত তলিয়ে গেছে। তবে যদি পানি দ্রুত নেমে যায়, তাহলে কিছুটা ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট