1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

সংসার ভাঙার কারিগর (কবিতা)

নিউজ( এডিটর) ময়মনসিং জেলা মকবুল হোসেন
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

সংসার ভাঙার কারিগর
তাছলিমা আক্তার মুক্তা

সাজের বাক্স আলমারিতে সেই যে কবে তুলে
সংসারের কাজের চাপে সাজতে গেছি ভুলে,
একটা সময় ভালো লাগতো সুন্দর করে সাজতে
এখন আমি সময় পাইনা আমার দাঁতগুলো মাজতে।

ঘুমিয়ে ঘুমিয়েও চিন্তা করি রান্না করতে হবে
রান্না খেতে ভালো না হলে কথা শুনবো তবে।
সবার জন্য রান্না করবো আলাদা আলাদা খাবার
এতো কাজ করার পরেও কথা শুনাবে আবার।

বাবার বাড়িতে হাতে খেতাম না মা খাইয়ে দিতো
কোনো আবদার করার আগেই সামনে এসে যেতো।
সেই আমিটা সবার জন্য রান্না করি রোজ
হাত খানা পুড়ে গেলেও নেয়না কেহ খোঁজ ।

এটাই হলো মেয়ে মানুষ তাদের নাম নারী ,
রান্না ঘরে কাটায় জীবন পড়ে একটা শাড়ি।
বিশ বছর বয়স হলে পরেই মনে হয় যেন আশি
বাবার বাড়ির রাজরানীটা স্বামীর ঘরে দাসী ।

স্বামীর সংসারের গ্লানি টেনে মেয়েরা সব
নিজের ইচ্ছে গুলোর দিয়ে যায় কবর ,
এ-ই নারীদের সবাই বলে বিষধর সাপ কালনাগিনী
নারীরাই নাকি সংসার ভাঙা কারিগর।
লেখিকা ও সাহিত্যিক তাছলিমা আক্তার মুক্তা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট