1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

বাকেরগঞ্জে ফেসবুকে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি এলাকায় চরম উত্তেজনা।।।

সৌরভ হাওলাদার বরিশাল জেলা প্রতিনিধি ।।।
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

বাকেরগঞ্জে ফেসবুকে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি এলাকায় চরম উত্তেজনা।।।

সৌরভ হাওলাদার বরিশাল জেলা প্রতিনিধি ।।।

বরিশালের বাকেরগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেয়ার অভিযোগ উঠেছে সৌরভ দত্ত নামের এক যুবকের বিরুদ্ধে।উপজেলার কলসকাঠি ইউনিয়নের বেবাজ গ্রামের দেবুদত্তের ছেলে সৌরভ দত্ত।
১৬ মে (শুক্রবার) বিকেলে সৌরভ লিও নামের একটি ফেসবুক আইডি থেকে হযরত মুহাম্মদ( সাঃ) কে আপত্তিকর মন্তব্য করে ফেসবুকে পোস্ট করে। যে ফেসবুক আইডিতে সৌরভ দত্তের প্রোফাইলের ছবি রয়েছে। এতে কলসকাঠিসহ পুরো উপজেলায় মুসলমানদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অনেকে কটুক্তির বিষয়ে সামাজিক যোগাযোগ ফেসবুকে পোস্ট করে বরিশাল জেলা প্রশাসক,পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ এর দৃষ্টি আকর্ষণ করছে সৌরভ দত্তকে গ্রেফতারের দাবিতে।

স্থানীয়রা জানায়, সৌরভ দত্ত তার ব্যক্তিগত ব্যবহৃত ফেসবুক সৌরভ লিও নামের আইডি দিয়ে নিয়মিত ইসলামবিরোধী বিভিন্ন লেখা ও ভিডিও শেয়ার এবং লেখা স্ট্যাটাস দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার বিকেলে সৌরভ দত্ত তার ফেসবুক আইডি থেকে নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দিয়েছে যাহা এখন এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর দাবি, আমরা এলাকায় হিন্দু—মুসলিম মিলেমিশেই বসবাস করি। কিন্তু ওই যুবক ইচ্ছাকৃতভাবে এলাকার সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ জানান, সৌরভ লিও নামের একটি আইডি থেকে মহানবীকে নিয়ে কটূক্তি করে একটি পোস্ট করেছে। তবে এই বিষয়ে সৌরভ দত্ত অস্বীকার করে বাকেরগঞ্জ থানায় একটি জিডি করেছেন। মহানবীকে নিয়ে কটূক্তি করে যে স্ট্যাটাস দেয়া হয়েছে সেই ফেসবুক আইডি সৌরভ দত্তের কি না সেটা তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট