1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্পদ দুই মিলে-গাজী মোহাম্মদ শাহেদ আনোয়ার

মোঃ মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্পদ দুই মিলে-গাজী মোহাম্মদ শাহেদ আনোয়ার

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ের উপসচিবের খুলনা টিটিসি ও মহিলা টিটিসি পরিদর্শন

মোঃ মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব গাজী মোহাম্মদ শাহেদ আনোয়ার বৃহস্পতিবার সকাল ১১ টায় খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও দুপুর ১২ টায় খুলনা কারিগরি প্রতিষ্ঠান কেন্দ্র পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জিয়াউর রহমান, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফিরোজ হাসান সহ শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উপসচিব এ সময় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চলমান সকল ট্রেড পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সার্বিক খোঁজ খবর নেন এবং কোন সমস্যা আছে কিনা সে বিষয়ে নোট করেন। ঢাকায় ফিরে মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সংক্রান্ত দাবি পূরণ করার আশ্বাস দেন। ফুড এন্ড বেভারেজ এর শিক্ষার্থীরা ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে নিজেদের বানানো ম্যাংগো জুস পরিবেশন করেন। উপসচিব গাজী মোহাম্মদ শাহেদ আনোয়ার বলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দেশের জনবলকে দক্ষ হিসেবে গড়ে তোলা সরকারের একটি মহৎ উদ্দেশ্য। তিনি আরও বলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীদের যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তা হয়তো অনেকেই জানে না ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে মসজিদে জুম্মার নামাজের খুতবার পর এ সম্পর্কে যদি ইমাম সাহেবরা জনসাধারণকে অবগত করেন তাহলে অধিক সংখ্যক শিক্ষার্থীরা উপকৃত হবে। তিনি বিদেশ যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আমি আশাবাদী আপনারা বিদেশ যেয়ে দেশের গৌরব উজ্জ্বল করবেন, আপনাদের আচরণের যেন সংশ্লিষ্ট দেশ বাংলাদেশ থেকে অধিক সংখ্যক জনবল নিতে আগ্রহী হয়। তিনি আরও বলেন আপনারা ব্যাংকের মাধ্যমে দেশে নিরাপদে টাকা পাঠিয়ে অর্থ সম্পদ অর্জন করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট